×


স্টাফ রিপোর্টার:
দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও প্রকাশক ইমতিয়াজ আহমেদ জিতুর (৩৫) বাসায় প্রবেশ করে হত্যা করার হুমকি দিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা।এ সময় তারা বাড়ির বাইরে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে।


রবিবার( ২৪ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে এ হামলা ও হুমকি প্রদানের ঘটনা ঘটে।এ ঘটনায় ইমতিয়াজ আহমেদ জিতু কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, ইমতিয়াজ আহমেদ জিতুর নগরীর কাশারীপট্টি এলাকার বাসায় অজ্ঞাতনামা ৯ জন লোক ৩ টি মোটরসাইকেলে করে বাসায় প্রবেশ করে। ওই সময় জিতু কুমিল্লা প্রেসক্লাবে অবস্থান করায় তাকে না পেয়ে অকথ্য ভাষায় গালাগালিজ করে বাসার বাইরে এসে কয়েক রাউন্ড ফাকা গুলি করে সন্ত্রাসীরা মোটর সাইকেল যোগে চলে যায়।
এ বিষয়ে ইমতিয়াজ আহমেদ জিতু জানান,কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচনে আমি সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছি ।প্রার্থী হওয়ার পর থেকেই আমাকে নির্বাচন থেকে সরে দাড়াঁনোর জন্য বিভিন্নভাবে হুমকি ও চাপ প্রয়োগ করা হচ্ছে। রবিবার রাত সাড়ে ৯ টার দিকে আমি প্রেসক্লাবে ছিলাম। মুঠোফোনে হামলা ও গুলিবর্ষণের কথা শুনে বাসায় আসি ।পরে পরিবার ও স্থানীয়দের কাছে জানতে পারলাম ৩ টি মোটরসাইকেল যোগে ৯ জন বাসায় বাসায় এসে আমাকে না পেয়ে বিশ্রি ভাষায় গালাগালি করে বাইরে এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে চলে যায়।
এ ঘটনার খবর পেয়ে সাথে সাথে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে নিরাপত্তা জোরদার করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষনিক পরিদর্শন করেছি। বিষয়টির তদন্ত চলছে।পুলিশ টহল অব্যাহত রয়েছে।


এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুমিল্লা প্রেসক্লাব, কুমিল্লা জার্নালিষ্ট ফোরাম, কুমিল্লা সাংবাদিক ইউনিয়ন, কুমিল্লা ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশন, কুমিল্লা স্পোর্টস জার্নালিষ্ট এসোসিয়েশন ও কুমিল্লা সাংবাদিক ক্লাব কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার...

Read out all

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all

কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক-৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা...

Read out all

কেন আত্মগোপন গেলেন শিবির নেতা; উদ্ধারের পর কেন ধ/র্ষ/ণ ও ভ্রু/ণ নষ্টের মামলা দিল নারী?

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দিতে ধর্ষণের মাধ্যমে এক নারীকে অন্তঃসত্ত্বা করার পর ওষুধ খাইয়ে তার ভ্রূণ নষ্ট করার অভিযোগে ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে...

Read out all

কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান আহসান পারভেজ

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন হিসেবে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মো. আহসান পারভেজ। তিনি দেবিদ্বার সরকারি এস এ সরকারি কলেজের...

Read out all