Wednesday, 26 August 2026 ইপেপার

কুমিল্লায় বেপরোয়া গতির দুই সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ; যুবক নিহত ,আহত ৪

বুড়িচং প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচংয়ে বেপরোয়া গতির  সিএনজি চালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ছিদ্দিকুর রহমান (৪২) নামে এক যুবক নিহত হয়েছে।  নিহত ছিদ্দিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার চৌবপুর গ্রামের মো. নূরুল ইসলামের ছেলে।   এঘটনায় ৪ জন আহত হয়েছে ।  গুরুতর আহত ফয়সালকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) দেড় টায়  উপজেলার কুমিল্লা-মীরপুর সড়কের বুড়িচং উপজেলার পূর্নমতি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) মো. বাদল মিয়া  জানান, সিএনজি চালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় । সংঘর্ষে কুমিল্লা মুখী অটোরিকশা গাছের সাথে ধাক্কা খেলে ছিদ্দিকুর রহমান ও ফয়সাল গুরুতর আহত হয়। বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছিদ্দিকুর রহমানকে মৃত ঘোষণা করে, ফয়সালকে কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকি আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে । মূলত বেপরোয়া গতির কারণে এ ঘটনা ঘটেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *