×

( জাগো কুমিল্লা.কম)

মাহফুজ বাবু; বিশেষ প্রতিনিধি জানান কুমিল্লার বুড়িচংয়ের কংশনগরে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ১২০ ভড়ি স্বর্ণালংকার, ১০ লাখ টাকার হীরা ও নগদ ৫ লাখ টাকাসহ প্রায় কোটি টাকার মালামাল লুট করেছে। কংশনগরের মোল্লাবাড়ীর হাজী ফজলুর রহমানের বাড়িতে মঙ্গলবার রাতে ডাকাতির ঘটনা ঘটে।

গতকাল বুধবার ওই বাড়িতে কুমিল্লা এএসপি সার্কেল তানভীর সালেহীন ইমন, বুড়িচংয়ের ওসি মনোজ কুমার দেসহ পুলিশের কর্মকর্তারা পরিদর্শন করেছেন।

বাড়ির মালিক হাজী ফজলুর রহমান জানান, ডাকাতরা বাড়ির ভ্যালকোনির পকেট গেট ভেঙ্গে দোতায় প্রবেশ করে ঘরে দরজা ভেঙ্গ ফেলে। এ সময় বাড়ির কোন বাসিন্দা ছিলেন না। তারা দুবাই একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। সেই সুযোগে ডাকাতরা ঘরে প্রবেশ করে নিচতলার মূল কক্ষে গিয়ে স্টীলের আলমারি ভেঙ্গে ওই সব মালামাল লুট করে নিয়ে যায়।

মালামালের আনুমানিক মূল্য এক কোটি টাকা হবে ।ডাকাতরা ডাকাতি করে যাবার সময় ডাকাতির আলামত নষ্ট করতে এবং ডাকাতদের যাতে চিহ্নিত করতে না পারে সে জন্য বাড়িতে লাগালো সিসি ক্যামেরার যাবতীয় যন্ত্রাংশ নিয়ে যায়।ডাকাতির খবর শুনে বাড়ির মালিক হাজী ফজলুর রহমান গতকাল বুধবার দুবইি থেকে দেশে ফিরে আসেন। এ ঘটনায় বুড়িচং থানায় মামলা প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

অমিত মজুমদার, কুমিল্লা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all