×

মাহফুজ নান্টু

কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ইপিজেড) চীনা জুতা কোম্পানি সিং সাংয়ের কর্মকর্তা ছিলেন খায়রুল বাশার।

শুক্রবার অফিস শেষে বাসায় ফেরার সময় ইপিজেড এলাকাতেই ছুরিকাঘাতে খুন হন তিনি। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হলেও তিন দিন পরেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পরিবারের অভিযোগ হত্যায় জড়িত ছিলেন খায়রুলেরই দুই সহকর্মী। অনিয়মের অভিযোগে চাকরিচ্যুত হওয়ায় খায়রুলের ওপর ক্ষুব্ধ ছিলেন তারা।

খুনের ঘটনার পর শনিবার সদর দক্ষিণ থানায় দুইজনের নামে এবং অজ্ঞাতপরিচয় আরও দুইজনকে আসামি করে মামলা করেন নিহত ব্যক্তির ছোট ভাই খায়রুল এনাম।

এরা হলেন কুমিল্লা শহরের দক্ষিণ চর্থা এলাকার মহিউদ্দিন ও রাফি।

নিহত খায়রুল বাশারের বাবা আবদুল মতিন মাস্টার বলেন, ‘আমার পুলারে দূরের কেউ খুন করেনি। ওই কোম্পানিতে চাকরি করা ছেলেরাই খুন করছে। কোম্পানির লোকজন সবই জানে। আজ তিন দিন পার হইছে। কোনো আসামিরে পুলিশ ধরতে পারছে না।’

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, ‘আমরা তদন্ত করছি। আশা করছি খুব শিগগির আসামি গ্রেপ্তারের খবর জানাতে পারব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all

কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক-৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা...

Read out all

কেন আত্মগোপন গেলেন শিবির নেতা; উদ্ধারের পর কেন ধ/র্ষ/ণ ও ভ্রু/ণ নষ্টের মামলা দিল নারী?

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দিতে ধর্ষণের মাধ্যমে এক নারীকে অন্তঃসত্ত্বা করার পর ওষুধ খাইয়ে তার ভ্রূণ নষ্ট করার অভিযোগে ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে...

Read out all

কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান আহসান পারভেজ

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন হিসেবে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মো. আহসান পারভেজ। তিনি দেবিদ্বার সরকারি এস এ সরকারি কলেজের...

Read out all

মানবাধিকার কর্মী মওদুদের দায়ের করা মামলায় সাইবার অপরাধ তদন্তে সিআইডি

​স্টাফ রিপোর্টার।। কুমিলা কোতোয়ালি থানায় মানবাধিকার কর্মী মওদুদ আব্দুল্লাহ শুভ্রর দায়ের করা একটি মামলাকে কেন্দ্র করে সাইবার অপরাধসহ বিভিন্ন অভিযোগের তদন্ত কার্যক্রম...

Read out all