কুমিল্লায় গাঁজাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক:

চারকেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম রিয়াদুল ইসলাম হৃদয়। কুমিল্লায় আদর্শ সদর উপজেলার শিমড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ছত্রখীল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শরীফুর রহমান জানান, গোপন সংবাদে অভিযান পরিচালনা করি। এ সময় ৪ কেজী গাঁজাসহ হৃদয়কে শিমড়া গ্রাম থেকে তাকে আটক করি। এ বিষয়ে মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার আদালতের মাধ্যমে গ্রেফতার হৃদয়কে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *