কুমিল্লায় করোনায় ৩ জনের মৃত্যু; শনাক্ত ৩০০

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় একদিন করোনাভাইরাস আক্রাক্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।২৪ ঘন্টা করোনা শনাক্ত হয়েছে ৩০০ জন এর মধ্যে ৯৫ জন বিদেশগামী রয়েছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।

গত ২৪ ঘন্টায় কুমিল্লা সিটি ও বুড়িচং উপজেলায় করোনা আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে । এই দিনে সুস্থ হয়েছেন আরও ৪৫ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানা যায়,২৪ ঘণ্টায় বিদেশগামীসহ ১ হাজার ৫৮৩ জনের করোনাভাইরাসের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। শনাক্তের হার ২৫ দশমিক ৮ শতাংশ।

কুমিল্লা সিভিল সার্জন মীর মোবারক হোসেন জানান,
এ পর্যন্ত কুমিল্লায় পরীক্ষার জন্য ২ লাখ ১৬ হাজার ৯৪১ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ২ লাখ ১৪ হাজার ৮৫৪ জন। এর মধ্যে ৪১ হাজার ৯৮৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৭১৬ জন। আর মারা গেছেন ৯৬৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *