×

( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লায় আফজল খান ফাউন্ডেশনের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লা চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এফবিসিসিআই এর পরিচালক ও কুমিল্লা চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান। তিনি বলেন, ‘দেশ এখন উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। এখন আর বিদেশিরা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে না। আমরা প্রতিনিয়ত উন্নয়ন করছি। অর্থনৈতিকভাবে আমরা এখন আর দুর্বল নই। সবই সম্ভব হয়েছে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায়। দেশ এখন জঙ্গিমুক্ত।’

ইমরান আরো বলেন, ‘সারাদেশ মাদকমুক্ত করতে সরকার এখন বদ্ধপরিকর। সম্প্রতি সারাদেশব্যাপি অভিযান চলছে। আশা করি সরকারের এ উদ্যোগ সফল হবে। এদেশ মাদকমুক্ত হবে। এদেশের যুব সমাজ মাদকের রাহুগ্রাস থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে। তারা দেশের উন্নয়নে নিজেদের আত্মনিয়োগ করবে। তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে আগামী সাংসদ নির্বাচনে আবার‌ও নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করতে হবে।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আঞ্জুম সুলতানা সীমা। এসময় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী ইলিয়াস মিয়াসহ বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all