×

অনলাইন ডেস্ক:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার বানাসুয়া এলাকায় শনিবার গভীর রাতে স্থানীয় আ’লীগ নেতা আবু হানিফের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। এসময় ডাকাতরা পরিবারের পুরুষ সদস্যদের হাত-পা বেধেঁ নগদ অর্থ,স্বর্নালংকারসহ মূল্যবান মালামাল লুটে নেয়।

স্থানীয় সুত্রে জানা যায়,জেলার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের আ’লীগ সভাপতি বানাসুয়া গ্রামের অধ্যাপক আবু হানিফের বাড়িতে শনিবার রাত সাড়ে ১২ টায় ৮/১০ জনের একদল যুবক প্রবেশ করে। এসময় তারা পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে পুরুষ সদস্যদের হাত-পা বেধেঁ নগদ ৭৪ হাজার টাকা ,সাড়ে ৬ ভরি ভরি স্বর্নালংকার,৪ টি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। গৃহকর্তা আমড়াতলী ইউনিয়ন আ’লীগ সভাপতি আবু হানিফ জানান, রাত সাড়ে ১২ টায় আমার ছেলে বারান্দায় বসে পড়ালেখার সময় একদল মুখোশ পরিহিত ডাকাত ঘরে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে আমার স্ত্রী,সন্তানদের হাত,পা ও মুখ বেধেঁ একটি ঘরে আটকে রাখে। পরে নগদ অর্থ,স্বর্নালংকার,মোবাইল ফোন ও একটি ল্যাপটপ লুটে নেয়। তিনি আরো বলেন,ডাকাতি করার সময় ৮ জন আমার ঘরে প্রবেশ করে বাকী ৪ জন বাড়ির উঠানে প্রহরায় ছিল।

বিষয়টি জানতে সদর উপজেলার ছত্রখীল পুলিশ ফাঁড়ির আইসি আল-মামুনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ঘটনার সময় ওই ঘরের দরজা খোলা ছিল। টহল পুলিশ ঘটনার সময় কাছেই ছিল । খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায়। একটি ল্যাপটপ ও মোবাইল নিয়ে তারা পালিয়ে গেছে। এখনো কোন অভিযোগ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all