×

অনলাইন ডেস্ক:
ঈদকে সামনে রেখে কুমিল্লায় নকল ও মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী সামগ্রীতে সয়লাব হয়েছে বাজার। বিভিন্ন শো রুমের পাশাপাশি নগরীর কান্দিরপাড় পসরা সাজিয়ে প্রকাশ্যে বিক্রি হচ্ছে এসব প্রসাধনী। নকল ও নিম্নমানের পণ্য কিনে ক্রেতারা প্রতারিত হওয়ার পাশাপাশি এসব প্রসাধনী ব্যবহারের কারণে মানুষের শরীরে সৃষ্টি হচ্ছে নানা রোগের।

ক্রেতাদের কাছে যে পণ্যটির চাহিদা বেশি থাকে, সেটিই হুবহু নকল করে ফেলছে অসাধু এসব ব্যবসায়ী। এসব ব্যবসায়ীর ওপর প্রশাসনের নজরদারি না থাকায় ত্বকের ক্ষতিকারক কেমিক্যাল দিয়ে তৈরি করা এসব প্রসাধনী বাজারজাত করতেও কোনো সমস্যায় পড়তে হচ্ছে না। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ পণ্যের ওপর স্টিকার লাগিয়ে কিংবা ঘষামাজা করে ঠকানো হচ্ছে ক্রেতাদের। খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর কান্দিরপাড় এবং রাজগঞ্জ একটি চক্র এসব নকল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী নগরীতে ছড়িয়ে দেয়ার পেছনে সক্রিয়ভাবে কাজ করছে।

দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এ ব্যবসা চলে আসলেও সংশ্লিষ্ট প্রশাসনের কোনো অভিযান লক্ষ্য করা যায়নি। সরেজমিন দেখা গেছে, ঈদ সামনে রেখে নগরীর কান্দিরপাড়, রাজগঞ্জ, চকবাজার, নিউমার্কেট এবং ফুটপাতের ওপর পসড়া সাজিয়ে বিক্রি হচ্ছে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের নাম ভাঙিয়ে বডি স্প্রে, পারফিউম, ক্রিম, লোশন ইত্যাদি বিক্রি হচ্ছে। গত বছর ঈদের আগে কান্দিরপাড় এবং রাজগঞ্জ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রশাসন নকল প্রসাধন সামগ্রির গুদাম সিলগালা করলেও এবার প্রশাসনের সে ধরনের কোনো অভিযান নেই।

রাজগঞ্জ বাজারে মিজানুর রহমান নামে এক ব্যবসায়ী জানান, যেসব প্রসাধনীর বেশি চাহিদা রয়েছে সেসব পণ্য দ্রুত নকল হচ্ছে। সবচেয়ে বেশি নকল হচ্ছে বডি স্প্রে ও সুগন্ধি। এছাড়া নকলের তালিকায় রয়েছে ডাভ ও ইমপেরিয়াল ব্র্যান্ডের সাবান। শ্যাম্পুর মধ্যে বেশি নকল হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার, লরেল, রেভলন ও পেনটিন। নকল হচ্ছে সানসিল্ক এবং ক্লিয়ার শ্যাম্পুও। প্রসাধনীগুলো নকল হয়ে যাওয়ায় অনেক সময় আসল নকল চেনা যায় না। ক্রেতারা ব্যবহারের পর অভিযোগ করছে। কিন্তু তখন কিছুই করার থাকে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় ওমেন্স আর্ট বিউটি পার্লার উদ্বোধন করলেন নায়িকা বিদ্যা সিনহা মীম।

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় সর্বাধুনিক ওমেন্স আর্ট বিউটি পার্লার উদ্বোধন করলেন জনপ্রিয় চিত্র নায়িকা  জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মীম। শুক্রবার বিকেলে বর্নিল আয়োজনে...

Read out all

কুমিল্লায় সিসিএন ইউনিভার্সিটির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা

স্টাফ রিপোর্টার: কুমিল্লা নগরীর দেশওয়ালি পট্টি এলাকায় শশুর বাড়িতে জান্নাতুল নাঈম ফারিয়া (২৩) নামের সিসিএন ইউনিভার্সিটির এক ছাত্রীর ঘরের সিলিং এর পাখার...

Read out all

কুমিল্লায় ‘এমভি রাইজিং স্টার স্কলারশিপ-২০২৬’ চালুর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:এমভি বিল্ডার্স শুধু কুমিল্লা শহরে ইট-পাথরের ভবন নির্মাণ করছে না, বরং আগামীর বাংলাদেশ নির্মাণের লক্ষ্য নিয়েই কাজ করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির...

Read out all

হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার; নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট!

আকিবুল হারেছ, চান্দিনা:কুমিল্লার চান্দিনায় ঘুমন্ত বৃদ্ধাকে শ্বাসরূদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে হাট থেকে কেনা ধান কাটার শ্রমিকদের বিরুদ্ধে। হত্যার পর নগদ টাকা...

Read out all

কুমিল্লায় গাছ কাটতে গিয়ে ইলেকট্রিক করাত নিয়ন্ত্রণ হারিয়ে গলায় আঘাত, শ্রমিক নিহত

বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলায় গাছ কাটার সময় ইলেকট্রিক করাতের আঘাতে মোঃ মোস্তাক মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২...

Read out all

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ— কৃষি মন্ত্রী  

নিজস্ব প্রতিবেদক: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশের কৃষকরাই বাংলাদেশের মূল শক্তি। কৃষির উন্নয়ন ও কৃষকের...

Read out all