×

( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লা জেলাকে মাদকমুক্ত করতে নানা পদক্ষেপ নিয়েছে জেলা পুলিশ। এরই মধ্যে মাঠে সাঁড়াশি অভিযান শুরু করেছে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। অভিযানের শুরুতেই গত সোমবার দিবাগত মধ্য রাতে কোতয়ালী থানা ও ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শরীফ ও পিয়ার আলী নামে তালিকাভূক্ত শীর্ষ ২ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

একই রাতে জেলার দেবিদ্বার উপজেলার জাফরাবাদ এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সাদ্দাম হোসেন (২৬) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। এদিকে জেলায় মাদক ব্যবসা প্রতিরোধসহ এ নিয়ে সামাজিকভাবে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৩ গ্রুপে ৬ষ্ঠ থেকে স্নাতক-স্নাতকোত্তর শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে ‘ইসলামের দৃষ্টিতে মাদক ও জঙ্গিবাদ’ বিষয়ক রচনা প্রতিযোগিতাসহ নানা পদক্ষেপের কথা জানিয়েছেন কুমিল্লা পুলিশ সুপার মো: শাহ আবিদ হোসেন।

মঙ্গলবার বিকালে তিনি দৈনিক কুমিল্লা কন্ঠকে বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী বলেছেন, ‘দেশ থেকে জঙ্গিবাদ নির্র্মুলে পুলিশ বেশ সফলতা দেখিয়েছে, মাদক নির্মুলেও পুলিশ সফল হবে।’ এছাড়াও প্রধানমন্ত্রী মাদকমুক্ত দেশ গড়তে আইনপ্রয়োগকারী সংস্থা সমূহকে নানা নির্দেশনা দিয়েছেন। পুলিশ সুপার বলেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি মহোদয় দেশ থেকে মাদক নির্মুল করার পাশাপাশি মাদক প্রতিরোধে সামাজিকভাবে সচেতনতা সৃষ্টির জন্য নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, রমযান মাসে কুমিল্লায় শিক্ষার্থীদের মাঝে মাদক প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য ‘ইসলামের দৃষ্টিতে মাদক ও জঙ্গিবাদ’ বিষয়ক রচনা এবং ৩য় অন্ত:জেলা পুলিশ সুপার হামদ/না’ত ক্বিরাত আযান প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে ইসলামের দৃষ্টিতে মাদক সেবন কিংবা এর ব্যবসার বিষয়ে নিরুৎসাহিত করতে আলোকপাত করা হবে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য একটাই ‘মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা।’ কিন্তু পুলিশের একার পক্ষে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। এ জন্য সামাজিক সচেতনতার মাধ্যমে মাদক সেবন, বিক্রয় কিংবা সংরক্ষন এসব বিষয়ে সামাজিক বিপ্লব গড়ে তুলতে পারলে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা কঠিন কিছু নয়। পুলিশ সুপার এ জন্য নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার পাশাপাশি পুলিশকে সহযোগিতার জন্য আহবান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

অমিত মজুমদার, কুমিল্লা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all