×

(অমিত মজুমদার, কুমিল্লা)

খাল খননের জন্য ১৫ কোটি ৫৬ লাখ ৫ হাজার টাকা টেন্ডার হয়েছে । জাইকা থেকে বহু চেষ্টা করে টাকা এনেছি। এই টেন্ডারটি হলে আমি নিশ্চিয়তা দিতে পারে এই শহরে আর পানি থাকবে না।  কুমিল্লার নগরীর উন্নয়ন নিয়ে  সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন কুমিল্লা কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু।

মেয়র সাক্কু বলেন, খাল গুলো যদি আমরা খনন না করি যত বড়ই ড্রেন করি না কেন, পানি গুলো খালে না গেলে তো জলাবদ্ধতা থেকেই যাবে। খান গুলো আমাদের ড্রেন থেকে ৫-৬ ফুট উপরে আছে। আমি নিজেই কই রাস্তা ঘাটের বেহাল দশা। আমি প্রতিদিনই ঘুরি। ড্রেন নির্মাণ যেখানে শেষ হচ্ছে সেখানে রাস্তার কাজ শুরু করছি। ইতিমধ্যে বাগিচাগাঁ রাস্তার কাজ শুরু হয়েছে। আমি চেষ্টা করছি অতি দ্রুত কাজ শেষ করতে , তবে বৃষ্টির কারণে কাজে সমস্যা হচ্ছে। আশা করছি এ বার ৫০% কাজ শেষ করে দিতে পারব।

নির্বাচনের সময় জলাবদ্ধতা নিরসনের কথা বলেছি। ইনশাল্লাহ, দায়িত্ব পাওয়ার পর জাইকা-বিশ্বব্যাংক ও নিজস্ব ফান্ড থেকে ড্রেন ও রাস্তার কাজ অলেরেডি শুরু করেছি। কাজ করার কারণের জনগণের দুর্ভোগ হচ্ছে। এই জন্য আমি দুঃখিত। একটা কিছু পাওয়ার জন্য কষ্ট করতে হবে। শহরের উপরে যেসব ড্রেন ছিল সরু, সেগুলো ডাবল করার চেষ্টা করছি। রাস্তা  যেগুলো নষ্ট হয়ে গেছে। যে স্থানে বেশি জলাবদ্ধতা হয় সে দিকে আমরা আরসিসি করার চেষ্টা করছি। যে স্থানে জলাবদ্ধতা কম হয় সেখানে কাপের্টিং হবে। ড্রেনের আগে রাস্তা করলে তো রাস্তা নষ্ট হয়ে যাবে। রাস্তাগুলোর টেন্ডার হয়ে রয়েছে।

যেসব রাস্তায় ড্রেন করা লাগবে না ইতিমধ্যে ৭টি রাস্তা সংস্কার করে ফেলেছি। যেসব রাস্তায় ড্রেনের কাজ চলছে, ড্রেনের কাজ শেষ হলেই অতি দ্রুত রাস্তার কাজ শুরু হবে। বাগিচাগাঁ, কান্দিরপাড়, ওমেন্স কলেজ রোডসহ কয়েকটি রোডে আরসিসি করা হবে।

বৃষ্টিটা অতি তাড়াতাড়ি হচ্ছে। আমাদের চিন্তা ছিল  জুন মাস পর্যন্ত সময় পাব। তারপরও আমাদের ঠিকাদাররা নিরলস চেষ্টা করে যাচ্ছে। আমিও নিজে কাজের তদারকি করি । চেষ্টার ত্রুটি হচ্ছে না। আবারও বলি একটা কিছু পাওয়ার জন্য কষ্ট করতে হবে। কাজ চলছে, কোন স্থানে কাজ বন্ধ নেই। কাজ গুলো সমাপ্ত করতে পারলে ইনশাল্লাহ জলাবদ্ধতা নিরসন হবে। আশা করি এই বছরেই সব গুলো কাজ শেষ করতে পারবো।

১শ ৮০ কোটি টাকার কাজ নিয়ে আমরা নেমেছি। সবগুলোই কাজেই টার্চ হয়েছে। এর মধ্যে এলইডি লাইট ওআছে ২০ কোটি ৭০ লাখ টাকার। শহরের ২২ ফুট পর পর পিলার স্থাপন করা হচ্ছে। এগুলো হবে অত্যাধুনিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all