×

স্টাফ রিপোর্টারঃ ফেইসবুক গ্রুপ এসএসসি ২০০২ ও এইচএসসি ২০০৪ ব্যাচের শিক্ষার্থীরা কুমিল্লায় অন্তত আড়াইশজন দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছে। শুক্রবার দিনভর জেলার বিভিন্ন এলাকায় চলে কম্বল বিতরণের কাজ।

সংগঠনসূত্রে জানা যায়, ওয়ার্মলাভ বা উঞ্চ ভালোবাসা
বাংলাদেশ এর একটি সামাজিক ও মানবিক উদ্যোগ। যার মূল কাজ হল বাংলাদেশের প্রতিটি হতদরিদ্র ও অসহায় মানুষের নিকট শীতের কম্বল পৌঁছে দেয়া।

২০১৭ সাল থেকে শুরু করে প্রতি বছর এই জনকল্যাণমুখী কাজটি করে আসছে ফেসবুকভিত্তিক এই গ্রুপের প্রতিটি সদস্য।

তারই ধারাবাহিকতায় গত ৮ ই জানুয়ারি শুক্রবার ফেসবুকভিত্তিক গ্রুপ এস এস সি ২০০২ এবং এইচ এস সি ২০০৪ বাংলাদেশ এর পক্ষ থেকে কুমিল্লায় কম্বল বিতরণ করে।

শুক্রবার সকালে জেলার দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়ন এর আলীয়াবাদ দুপুরে বরুড়া উপজেলার মহেশপুর ও হোসেনপুর গ্রামে মোট আড়াইশ গরীব ও অসহায়দের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণে সার্বিক দায়িত্বে ছিলেন কুমিল্লার ভোকাল পয়েন্ট মিথিলা মজুমদার মুমু ও ঢাকার প্রতিনিধি কাওছার আহমেদ। আরো উপস্থিত ছিলেন কামাল খান বুলি, রাসেল ইসলাম, এম. এ. কাইয়ুম, মোহাম্মদ খোরশেদ আলম,একরাম হোসেন, জিয়াউল হাসান বনি, মাহ্দিবিন হোসাইন, সাদিয়া নাজনীন নীলিমা, কামরুল হাসান রনি, ইনজামানুল ভূঁইয়া সৈকত এবং আরো অনেকে।
সংগঠনসূত্রে আরো জানা যায়,
একই দিনে কুমিল্লা সহ চট্টগ্রাম,, নোয়াখালী,ও কক্সবাজার এ শীত কম্বল বিতরন অনুষ্ঠিত হয়। তার আগে গত ১৮ই ডিসেম্বর রংপুর ও নীলফামারি সহ উত্তরবঙ্গের বেশ কিছু পরিবারে মোট ৩,৫০০ কম্বল বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন সেনাসদস্যরা ব্যারাকে ফিরছেন: কুমিল্লায় সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক:সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ২০২৪ সালে দেশের প্রয়োজনে সেনাসদস্যরা মাঠে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা ধীরে ধীরে ব্যারাকে...

Read out all

কুমিল্লায় হাত-পা বেঁধে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্য ; প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচংয়ে মাদক বিক্রির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামিকে...

Read out all

কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী মা-মেয়ে নিহত

চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চার যাত্রী। সোমবার (১৮...

Read out all

কিডনি দিচ্ছেন মা, ছেলেকে বাঁচাতে দরকার ১৮ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: সংসারের হাল ধরতে গিয়ে নিজের জীবনটাই আজ অনিশ্চয়তার মুখে ইউসুফ জামান পলিনের। কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর পূর্ব পাড়ার এই তরুণ...

Read out all

কুমিল্লায় ওমেন্স আর্ট বিউটি পার্লার উদ্বোধন করলেন নায়িকা বিদ্যা সিনহা মীম।

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় সর্বাধুনিক ওমেন্স আর্ট বিউটি পার্লার উদ্বোধন করলেন জনপ্রিয় চিত্র নায়িকা  জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মীম। শুক্রবার বিকেলে বর্নিল আয়োজনে...

Read out all

কুমিল্লায় সিসিএন ইউনিভার্সিটির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা

স্টাফ রিপোর্টার: কুমিল্লা নগরীর দেশওয়ালি পট্টি এলাকায় শশুর বাড়িতে জান্নাতুল নাঈম ফারিয়া (২৩) নামের সিসিএন ইউনিভার্সিটির এক ছাত্রীর ঘরের সিলিং এর পাখার...

Read out all