×

কুমিল্লা সদরের আমড়াতলীতে পূর্ব নির্ধারিত ইফতার মাহফিল করতে পারেনি কুমিল্লা আ’লীগের প্রবীণ রাজনীতিবিদ জেলা আ’লীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজল খানের সংগঠন আফজল খান ফাউন্ডেশন।

শুক্রবার (০১ জুন ) আনসার আলী মেমোরিয়াল ইন্সটিটিউট শিমপুরে আফজল খান ফাউন্ডেশনের ইফতার মাহফিল হওয়ার কথা। কিন্তু আওয়ামীলীগের অপর গ্রুপের চাপে এই কমিউনিটি সেন্টার কর্তৃপক্ষ আফজল খান ফাউন্ডেশনকে ইফতার মাহফিল করার জন্য কমিউনিটি সেন্টার ভাড়া দিতে অপারগতা প্রকাশ করেন। পরে শিমপুরে অন্য একজন কর্মীর বাসায় ইফতার মাহফিলের আয়োজন করলে সেখানেও বাধাঁ দেয়া হয়। ফলে সংঘর্ষের আশংকায় ইফতার মাহফিল স্থগিত করেন আফজল খান ফাউন্ডেশন।

এ বিষয়ে আফজল খানের ছেলে এফবিসিসিআইয়ের পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান জানান, এ নিয়ে আমাদের পূর্ব নির্ধারিত তিনটি ইফতার মাহফিল পন্ড করে দিল এমপি বাহারের লোকজন। আমরা তো কারো বিরুদ্ধে কাজ করছি না। আমরা সরকারের উন্নয়নের বার্তা জনগণের কাছে পৌছে দেওয়ার চেষ্টা করছি। আগামীতে দেশের উন্নয়নের স্বার্থে আবার নৌকা প্রতীকে ভোট চেয়ে মানুষের কাছে আবেদন করছি। তাই এসব ইফতার মাহফিলের আয়োজন করছি। কিন্তু সরকার দলীয় সদরের একটি গ্রুপ তা বার বার পন্ড করে দিচ্ছে। আমাদের পূর্ব নির্ধারিত ইফতার মাহফিলের দিনগুলোর পূর্ব রাত থেকে এমপি গ্রুপের সন্ত্রাসীরা মোড়ে মোড়ে অস্ত্র নিয়ে মহড়া দেয়। আজও একই অবস্থা বিরাজ করছে। তাই সংঘর্ষের আশংকায় আমাদের ইফতার মাহফিল আয়োজন করা সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে আফজল খানের মেয়ে মহানগর আ’লীগের সহ-সভাপতি আনজুম সুলতানা সীমা জানান, ইফতার মাহফিল আয়োজনের বিষয়ে নিরাপত্তা চেয়ে সম্প্রতি আমি আর আব্বু পুলিশ সুপার মহোদয়ের কাছে গেছি। কিন্তু কোন চেষ্টাই সফল হয়নি। সরকারের উন্নয়ন কর্মকান্ডও প্রচার করতে পারবো না আ’লীগের একটি অংশের কারণে। তারা কি সরকারের পক্ষে না বিপক্ষে, এটা তাদের নেতিবাচক কর্মকান্ডেই সবাই বুঝতে পারছে ।-প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : ট্রাম্পের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক:আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির সব শর্ত কিংবা দাবি মেনে নেওয়া না...

Read out all

আজ কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচন; চলবে ত্রিমুখী লড়াই!

নিজস্ব প্রতিবেদক।।  আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচন।   আজ সকাল ৯টা হতে বিকেল ৫টা...

Read out all

হাইকোর্টের আদেশের ভুল ব্যাখ্যা করে সুজনের পূর্ণবহালের চেষ্টা, আইনি নোটিশ

প্রতিনিধি | হাইকোর্টের আদেশের ভুল ব্যাখ্যার মাধ্যমে বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ দখলের অভিযোগ উঠেছে ব্রাহ্মণপাড়া উপজেলা...

Read out all

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

জাহিদ পাটোয়ারীকুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) ভোরে জেলার দাউদকান্দি ও বুড়িচং উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।বুধবার (১ এপ্রিল)...

Read out all

বরুড়ায় মোটরসাইকেলে বোরকা পেঁচিয়ে প্রাণ গেল স্বামীর, স্ত্রী আইসিইউতে!

নিজস্ব প্রতিবেদক:কুমিল্লার বরুড়ায় স্ত্রীর বোরকা পেঁচিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে সিংগাপুর প্রবাসী স্বামী হাবিবুর রহমান নাজমুল নিহত হন। দুর্ঘটনায় গুরুত্বর আহত স্ত্রী এখন...

Read out all

কুমিল্লায় স্টার লাইন বাসের ধাক্কায়  একই পরিবারের চারজনসহ নিহত ৫

 নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় বুড়িচং উপজেলায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচ জনের প্রাণ গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার...

Read out all