×

মাহফুজ নান্টু, কুমিল্লা।

মালেয়শিয়াতে অনুষ্ঠিত লাস্ট ম্যান স্ট্যান্ড ক্রিকেট টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার SEQ ক্যাসোওয়ারিজ দলকে হারিয়ে প্লেট চ্যাম্পিয়ন হয় ক্রিকেটার্স কুমিল্লা।

গত ২৯ জুলাই মালেয়শিয়াতে লাস্ট ম্যান স্ট্যান্ড টুর্নামেন্ট শুরু হয়। গেলো ৩ অগাস্ট ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে ৭ টি দেশের ১৬ টি দল অংশগ্রহণ করে।

ম্যাচ সেরার পুরস্কার লাভ করে ক্রিকেটার্স কুমিল্লার মোঃ ফজলে রাব্বি। এছাড়াও ওয়াসেল আহমেদের অনবদ্য ৫০ রান জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলা শেষে লাস্ট ম্যান স্ট্যান্ড ( এল এম এস) এর ম্যানেজিং ডিরেক্টর মিঃ সিমন চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আগামী ডিসেম্বরে লাস্ট ম্যান স্ট্যান্ড ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টটি সাউথ আফ্রিকাতে অনুষ্ঠিত হবে।

এদিকে টুর্নামেন্টে প্লেট চ্যাম্পিয়ন হওয়ায় দলের সদস্যসহ শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্রিকেটার্স কুমিল্লার অধিনায়ক আহমেদ সাইফুল্লাহ ও দলটির ম্যানেজার হেলাল উদ্দিন আহমেদ খোকা । তারা এই জয়ের ধারাবাহিকতা কাজে লাগিয়ে আফ্রিকায় অনুষ্ঠিত লাস্ট ম্যান স্ট্যান্ড ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টেও শিরোপা নিশ্চিত করতে চান।

আয়োজক সূত্রে জানা যায়, পুরো বিশ্বে প্রাক্তন ও কর্পোরেট খেলোয়ারদের নিয়ে লাস্ট ম্যান স্ট্যান্ড ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। ব্যাপক জনপ্রিয়তা পেয়ে ইতিমধ্যে সারা বিশ্বে আলোড়ন তৈরীতে সক্ষম হয়েছে আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় মাকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নগরীতে মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন মা। মঙ্গলবার (২৬ মে) সকালে নগরীর চকবাজার পশ্চিম বালুধুম এলাকায় ঘটে এই ঘটনা।...

Read out all

কোরবানির পশু পালন প্রান্তিক খামারিদের বছরের বড় আয়ের উৎস

নিজস্ব প্রতিবেদক: তিনি বলেন, বাংলাদেশে প্রতিবছর বিপুলসংখ্যক গবাদিপশু কোরবানি হয়, যা বিশ্বের অন্যতম বৃহৎ কোরবানির আয়োজন। এ উপলক্ষে সারা দেশের কৃষক ও...

Read out all

দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন সেনাসদস্যরা ব্যারাকে ফিরছেন: কুমিল্লায় সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক:সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ২০২৪ সালে দেশের প্রয়োজনে সেনাসদস্যরা মাঠে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা ধীরে ধীরে ব্যারাকে...

Read out all

কুমিল্লায় হাত-পা বেঁধে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্য ; প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচংয়ে মাদক বিক্রির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামিকে...

Read out all

কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী মা-মেয়ে নিহত

চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চার যাত্রী। সোমবার (১৮...

Read out all

কিডনি দিচ্ছেন মা, ছেলেকে বাঁচাতে দরকার ১৮ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: সংসারের হাল ধরতে গিয়ে নিজের জীবনটাই আজ অনিশ্চয়তার মুখে ইউসুফ জামান পলিনের। কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর পূর্ব পাড়ার এই তরুণ...

Read out all