×

নিজস্ব প্রতিবেদক:
হাসপাতাল ভর্তি অসুস্থ মা থেকে টিপ সই নিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে প্রভাষক আরিফুর রহমান মঞ্জুর বিরুদ্ধে। এছাড়াও মানসিক প্রতিবন্ধী বড় ভাই থেকে ভয় দেখিয়ে সম্পদ আত্মসাতের অভিযোগ রয়েছে।

মঙ্গলবার কুমিল্লা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবী করেন মঞ্জুর বড় ভাই মোসাদ্দেক হোসেন ছোটন।লিখিত বক্তব্যে ছোটন বলেন, আমার ৬ ভাই ও ৫ বোন। আমরা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন মিয়া বাজার বেলঘর গ্রামের বাসিন্দা। আমাদের বড় ভাই এমদাদ হোসেন মানসিক রোগী। বিগত কয়েক বছর আগে আরিফুর রহমান মঞ্জু তাহার সম্পত্তি আত্মসাৎ করেছেন। এছাড়াও আমার অন্যান্য বোনদের সহযোগিতায় মঞ্জু আমার অসুস্থ ভাই এমদাদের নিকট থেকে বিভিন্ন কাগজপত্রে সই নিয়ে যান। তিনি আরও বলেন, আমার মা অসুস্থ হওয়ায় তাহাকে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আরিফুর রহমান ও রাশিদা আক্তার হাসপাতালের বিভিন্ন কাগজ পত্রে স্বাক্ষরের নামে আমার মায়ের নিকট থেকে টিপ সহি নিয়া আমার মায়ের নামে মিয়া বাজারে ছ’ মিলের মালিকানা আরিফুর রহমান আমার মায়ের সম্পত্তি নিজের বলে দাবী করে। সে আমাদের সম্পত্তি আত্মসাৎ করেছে তার ১১টা দলিলের প্রমাণসহ সকল তথ্য আমাদের কাছে রয়েছে। আমাদেরকে পৈত্রিক বাড়িতে প্রবেশ করতে দেন না। একাই পুরো বাড়ি দখল করে রেখেছেন। জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের সহযোগিতা চাই, আমরা আমাদের আবার সম্পত্তি ফেরত পেতে চাই।

অভিযুক্ত আরিফুর রহমান মঞ্জু বলেন, কেউ যদি আমার বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগ করে । আমি আইনী ভাবে সেটার জবাব দিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all

কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক-৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা...

Read out all

কেন আত্মগোপন গেলেন শিবির নেতা; উদ্ধারের পর কেন ধ/র্ষ/ণ ও ভ্রু/ণ নষ্টের মামলা দিল নারী?

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দিতে ধর্ষণের মাধ্যমে এক নারীকে অন্তঃসত্ত্বা করার পর ওষুধ খাইয়ে তার ভ্রূণ নষ্ট করার অভিযোগে ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে...

Read out all

কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান আহসান পারভেজ

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন হিসেবে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মো. আহসান পারভেজ। তিনি দেবিদ্বার সরকারি এস এ সরকারি কলেজের...

Read out all

মানবাধিকার কর্মী মওদুদের দায়ের করা মামলায় সাইবার অপরাধ তদন্তে সিআইডি

​স্টাফ রিপোর্টার।। কুমিলা কোতোয়ালি থানায় মানবাধিকার কর্মী মওদুদ আব্দুল্লাহ শুভ্রর দায়ের করা একটি মামলাকে কেন্দ্র করে সাইবার অপরাধসহ বিভিন্ন অভিযোগের তদন্ত কার্যক্রম...

Read out all