কুমিল্লায় বর্তমান ও সাবেক চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত-১, আহত-১৫

তিতাস(কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যান সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে জহির মারা গেছেন। এসময় পুলিশসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া সাবেক মেম্বারের বিল্ডিং এ অগ্নিসংযোগেরও ঘটনাও ঘটেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল সাড়ে […]

Continue Reading

কুমিল্লার প্রতিভাবান তরুণ সাংবাদিক নাজমুল সবুজ আর নেই!

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দৈনিক খোলা কাগজের কুমিল্লা জেলা প্রতিনিধি প্রতিভাবান সাংবাদিক নাজমুল সবুজ মারা গেছেন। জাগো কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবেও কাজ করেছিল সবুজ। মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত ১১টায় ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা যায়, ২২ নভেম্বর হার্টের চিকিৎসার জন্য ভারতের নয়া দিল্লিতে যান তিনি। চিকিৎসা শেষে […]

Continue Reading

কুমিল্লা টাওয়ার হাসপাতালের আইসিইউতে কলেজ ছাত্রীকে যৌন হয়রানি; ভিডিও ভাইরাল! 

আবদুল্লাহ আল মারুফ:কুমিল্লার টাওয়ার( মেডিকেল সেন্টার) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) এক কলেজ শিক্ষার্থীর (১৭) যৌন হয়রানির অভিযোগ উঠেছে এক ওয়ার্ড বয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে। ঘটনার পর অসুস্থ ওই শিক্ষার্থী বাড়ি ফেরার পর আবার মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পূনরায় অন্য আরেকটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হয়। রবিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ […]

Continue Reading

বারপাড়ায় নাগরিক সমস্যা সমাধানে চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনের আশ্বাস!

নিজস্ব প্রতিবেদক কুমিল্লা সদরের জগন্নাথপুর ইউনিয়নের বারপাড়ার নাগরিক সমস্যা সমাধানে এলাকা পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান মো: মামুনুর রশিদ মামুন। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় বারপাড়া গণবিদ্যাপিঠ কারিগরি কলেজ এলাকা পরিদর্শন করেন তিনি। পরবর্তীতে শান্তিনীড় ভবনে স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় সভা করেন। এসময় স্থানীয় ৩ নং ওয়ার্ডের মেম্বার শাহজাহান সাজুসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত […]

Continue Reading

নারী উদ্যোক্তা সম্মাননা পেলেন শারমিন চৈতি

কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘সমতটের কাগজ’ এর আয়োজনে আলোচনা, কবিতা পাঠ, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নারী উদ্যোক্তা সম্মাননা পেলেন আয়রা বুটিক এর স্বত্বাধিকার ও নারী উদ্যোক্তা সংগঠন অনন্যার সাধারণ সম্পাদক শারমিন আহমেদ চৈতি। কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘সমতটের কাগজ’ এর আয়োজনে আলোচনা, কবিতা পাঠ, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শারমিন চৈতি কে […]

Continue Reading

কুমিল্লা সদর উপজেলা আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটির অনুমোদন

অনলাইন ডেস্ক: কুমিল্লা সদর উপজেলা আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটি গঠন হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি এবং সাধারণ সম্পাদক সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি ৭১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন বলে নিশ্চিত করেছেন কমিটির দপ্তর সম্পাদক মো: নাসির উদ্দিন। গত ৩০ অক্টোবর বোরবার সকালে নগরীর কান্দিপাড় টাউন […]

Continue Reading

এলবিয়ন ল্যাবরেটরিসের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিক দিবস পালিত

আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন’ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লায় উদযাপিত হলো বিশ্ব ডায়াবেটিস দিবস। দিবসটি উপলক্ষে এলবিয়ন ল্যাবরটরিস নানান কর্মসূচী গ্রহণ করে। সোমবার সকাল সাড়ে ৮ টায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে র‌্যালীর উদ্বোধন করেন কুমিল্লা ডায়াবেটিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মির্জা মোঃ কোরেশী। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা অজিতগুহ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, […]

Continue Reading