কুমিল্লা বোর্ডে পাসের হার ৭৯.২৩ শতাংশ, বেড়েছে জিপিএ-৫

  নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসিতে এবার পাসের হার ৭৯ দশমিক ২৩ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ১০০ শিক্ষার্থী। গত বছরের চেয়ে এবারের ফলাফলে কিছুটা উন্নতি হয়েছে। গতবার পাসের হার ছিল ৭৮ দশমিক ৪২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১১ হাজার ৬২৩ জন। এর আগে, রোববার (১২ মে) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে […]

Continue Reading

বলী খেলায় কুমিল্লার বাঘা শরীফের রাজত্ব: এবারে কক্সবাজারে টানা দ্বিতীয় বার চ্যাম্পিয়ন !

অনলাইন ডেস্ক: কক্সবাজারের ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলী খেলায় টানা দ্বিতীয় বার চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লা হোমনার বাঘা শরীফ বলী। শনিবার (১১ মে) বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে বলী খেলার ৬৯তম আসরের ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হন বাঘা শরীফ বলী ও কক্সবাজারের মহেশখালীর হোয়ানক ছনখোলা পাড়ার শাহেদ হোসেন কালু বলী। এতে চ্যাম্পিয়ন হন কুমিল্লার হোমনা […]

Continue Reading

কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতি সোহেল, সম্পাদক মোশারফ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা মহানগর ছাত্রলীগের প্রথম সম্মেলনে সভাপতি হিসেবে নূর মোহাম্মদ সোহেল ও সাধারণ সম্পাদক হিসেবে মোশারফ মজুমদার মুনের নাম ঘোষণা করা হয়েছে। আহ্বায়ক কমিটি গঠনের ৯ বছর পর অনুষ্ঠিত সম্মেলন শেষে শনিবার রাত ৯টার দিকে এই দুজনসহ কমিটির পাঁচ জনের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। শীঘ্রই আগামী এক বছরের জন্য মহানগরের […]

Continue Reading

খেলতে গিয়ে বজ্রপাতের বিকট শব্দে প্রাণ গেল স্কুলছাত্রের

নিজস্ব প্রতিবেদক:কুমিল্লায় বাড়ির পাশের মাঠে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ শনিবার (১১ মে) সকাল সাড়ে ৯টার দিকে জেলার মুরাদনগর উপজেলার উত্তরত্রিশ গ্রামে এ ঘটনা ঘটে। মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত স্কুলছাত্রের নাম সিয়াম (১৬)। সে উত্তরত্রিশ গ্রামের মো. হুমায়ুন মিয়ার […]

Continue Reading

ভোটগ্রহণের একদিন আগে স্থগিত নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন

আবদুল্লাহ মারুফ ভোটগ্রহণের একদিন আগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। বুধবার (৮ মে) ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে এই উপজেলায় ভোটগ্রহণের কথা ছিল। কিন্তু এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হাইকোর্ট থেকে মনোনয়ন ফেরত পাওয়ায় সোমবার (৬ মে) সন্ধ্যায় নির্বাচন স্থগিত করা হয়। রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর […]

Continue Reading

কুমিল্লায় স্কুল থেকে ফেরার পথে ৯ বছরের শিশুকে ‘ধর্ষণের’ পর হত্যা

অনলাইন ডেস্ক: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বিদ্যালয় থেকে ফেরার পথে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। সোমবার উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের একটি গ্রামের ধান ক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় বলে জানান কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি আলমগীর ভূঁইয়া। শিশুটি স্থানীয় সোনালী শিশু বিদ্যানিকেতন কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ […]

Continue Reading

কুমিল্লায় একই দিনে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

কুমিল্লার চান্দিনা ও দাউদকান্দি উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে দাউদকান্দির বিটেশ্বর ইউনিয়নের বরকোটা গ্রামে ও দুপুরে চান্দিনা পৌরসভার তুলাতলী এলাকায় এ ঘটনা ঘটে। এর মধ্যে চান্দিনায় দুজন ও দাউদকান্দিতে দুজন মারা যায়। চান্দিনায় মারা যাওয়া শিশুরা হলো উপজেলার তুলাতলী এলাকার আবদুল কুদ্দুস ওরফে মন্টুর মেয়ে নাদিয়া আক্তার (৭) […]

Continue Reading