করোনা আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন উজ্জ্বল দে!

নিজস্ব প্রতিবেদকবাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা মহানগর পূজা উদযাপন পরিষদ এর সহসভাপতি সফল ব্যবসায়ী উজ্জ্বল দে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার বিকেল ৫ টায় ভারতের আগরতলার একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তাঁর অকাল মৃত্যুতে পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগরের সভাপতি শ্রী শিব প্রসাদ রায় ও সাধারণ সম্পাদক শ্রী অচিন্ত্য […]

Continue Reading

কুমিল্লায় বিপুল পরিমান পাসপোর্টসহ দালাল চক্রের ৭ সদস্য আটক

(অমিত মজুমদার, কুমিল্লা)কুমিল্লায় বিপুল পরিমাণ পাসপোর্ট, নকল সিলমোহর ও নগদ টাকা উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় পাসপোর্ট দালাল চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের একটি দল মঙ্গলবার (১ জুন) দুপুর থেকে বিকাল পর্যন্ত নগরীর শাসনগাছা ও নোয়াপাড়া এলাকায় পৃথক এ অভিযান পরিচালনা করে।গ্রেফতারকৃত দালালরা হচ্ছে, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া  তেতাভূমি গ্রামের […]

Continue Reading

অসুস্থ প্রবাসীর পরিবারের সন্ধান চেয়েছে সৌদির প্রবাসীরা

স্টাফ রিপোর্টারসৌদি আরবের রিয়াদে কর্মরত মূমুর্ষ এক প্রবাসীর পরিবারের সন্ধান চেয়েছেন সৌদির রিয়াদে অবস্থানরত অন্য প্রবাসীরা। ওই অসুস্থ প্রবাসী  সৌদি আরবের রিয়াদে একটি ক্লিনিকে মূমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। কর্মরত অবস্থায় অসুস্থ হলে তাকে অন্য প্রবাসীরা হাসপাতালে ভর্তি করায়, অসুস্থ ওই প্রবাসীর বাড়ি কুমিল্লা জেলায় এতটুকুই জানতে পেরেছেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া অন্য প্রবাসীরা, তার নাম […]

Continue Reading

সদ্য প্রয়াত প্রবীণ চিকিৎসক এম এস আলমের কুলখানি অনুষ্ঠিত

সদ্য প্রয়াত প্রবীণ চিকিৎসক এম এস আলমের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আছর নগরীর মডার্ন কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা এডভোকেট আফজল খান, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোসলেহ উদ্দিন আহম্মদ, বর্তমান অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোস্তফা কামাল আজাদ, বি এম এ […]

Continue Reading

মুরাদনগরে শিশুকে বলাৎকার, অভিযুক্ত যুবক আটক

(মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর) কুমিল্লার মুরাদনগরে ফুটবল খেলা দেখতে গিয়ে বলাৎকারের শিকার হয়েছে ৭ বছরের এক শিশু। উপজেলার কামাল্লা ইউনিয়নের নোয়াগাঁও দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় সোমবার (৩১ মে) রাতে নিজ বাড়ী থেকে অভিযুক্ত রানা মিয়াকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।রানা মিয়া কামাল্লা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের […]

Continue Reading

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নাঙ্গলকোট প্রতিনিধি:কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে ।  সোমাবার (৩১ মে) বিকেল ৫ টায় নাঙ্গলকোট বান্নাঘর এলাকায় এ ঘটনা ঘটে । প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, লোকটি রেললাইনের পাশ দিয়ে হাটছিল । এসময় চাঁদপুর থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস  ট্রেনের ধাক্কা দেয় ।  ঘটনাস্থলে অজ্ঞাত ব্যক্তিটির মৃত্যু হয় । বিষয়টি নিশ্চিত করে […]

Continue Reading

বুড়িচংয়ে মাইক্রোবাসের চাপায় জুতা ফ্যাক্টরির নারী শ্রমিকের মৃত্যু!

(আক্কাস আল মাহমুদ হৃদয়, বুড়িচং) বুড়িচংয়ে জিহান ফ্যুটওয়্যার কোম্পানীতে নারী শ্রমিক লাখি আক্তার(১৬) নামে এক তরুণী মাইক্রোবাস চাপায় নিহত হয়েছেন। (৩১ মে) সোমবার রাত সাড়ে ১০ টায় কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের রামপুর পোস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম লাখি আক্তার (১৬)। বুড়িচং উপজেলার রামপুর এলাকার হারুন মিয়ার মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, লাকী আক্তার জিহান […]

Continue Reading