কুমিল্লায় সমতট পড়ুয়া’র উদ্যোগে “জীবনের গল্প, গল্পের জীবন” অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি:জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইনের আগমনে সাহিত্য সংগঠন “সমতট পড়ুয়া” কর্তৃক “জীবনের গল্প, গল্পের জীবন” শীর্ষক অনুষ্ঠানটি আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সম্মাননীয় অতিথি হিসেবে ছিলেন অন্যপ্রকাশ প্রকাশনীর প্রধান নির্বাহী জনাব মাজহারুল ইসলাম। কুমিল্লার টাউনহলে বীরচন্দ্র নগর মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কথাসাহিত্যিক সাদাত হোসাইনের বক্তব্য ছিল পাঠকসমাজের জন্য বিশেষ প্রাপ্তি। অনুষ্ঠানটি সঞ্চালনা […]

Continue Reading

অনিয়মিত ইউরোপ ফেরতদের প্রতি অপবাদ কমাতে কাজ করছে মাইগ্র্যান্ট প্রোজেক্ট

প্রেস বিজ্ঞপ্তি:ইউরোপ থেকে জোরপূর্বক বা স্বেচ্ছায় দেশে ফেরত আসা অনিয়মিত বাংলাদেশি অভিবাসীদের প্রতি নানা ধরনের অপবাদ বা কলঙ্ক কমানো এবং সমাজে তাদের সফল পুনঃএকত্রীকরণে, একটি নতুন অপবাদ-বিরোধী প্রচারণা শুরু হয়েছে। ‘দ্য মাইগ্র্যান্ট প্রোজেক্ট’ নামে একটি প্রকল্প বিদেশফেরত অভিবাসী ও জনগোষ্ঠীর সঙ্গে কাজের মাধ্যমে প্রচারণাটি এগিয়ে নেবে। একটি আন্তর্জাতিক সামাজিক উদ্যোগ ‘সিফার’ আগামী পাঁচ মাসব্যাপী এই […]

Continue Reading

কুমিল্লায় লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু ( ভিডিও)

অনলাইন ডেস্ক: কুমিল্লায় লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল আটক অভিযান শুরু করা হয়েছেঅভিযানের প্রথম দিনে বুধবার নগরীর পুলিশ লাইন মোড়ে জেলা ট্রাফিক পুলিশের টিম এ অভিযান পরিচালনা করে। এসময় অন্তত অর্ধশত মোটর সাইকেল আটক করা হলেও সচেতনতামূলক কার্যক্রমের আওতায় সংশ্লিষ্টদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাজন কুমার দাস বলেন, সড়কে অবৈধ যানবাহন চলাচলের কারণে দুর্ঘটনার বিষয়টি অবহিত হয়ে নবাগত পুলিশ সুপার আবদুল মান্নানের নির্দেশে এ অভিযান শুরু করা হয়েছে।  তবে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী অভিযানের শুরুতে মোটর সাইকেল চালকদের মধ্যে যাদের হেলমেট বা কাজগপত্র হালনাগাদ নেই তাদের সতর্ক করে প্রথম বারের মতো জরিমানা না করে নির্দিষ্ট সময় দিয়ে নাম ও ফোন নম্বর রেখে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে কেউ নিয়মের ব্যত্যয় ঘটিয়ে কাগজপত্রবিহীন মোটর সাইকেল বা অন্য যানবাহন সড়কে চালালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন। জেলা ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) মো. রাসেল ভূঁইয়া সাংবাদিকদের জানান, বিভিন্ন যানবাহনের অনেক চালক ড্রাইভিং লাইসেন্স বা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া গাড়ি চালান এবং মোটর সাইকেল চালকদেরও অনেকে হেলমেট ব্যবহার করেন না। অনেক গাড়ির অবৈধভাবে সড়কে চলাচল করে। এতে প্রায়ই দুর্ঘটনা সংঘটিত হয়ে থাকে। তাই অবৈধ যানবাহন চলাচল প্রতিরোধে অভিযান শুরু করা হয়েছে। অভিযানের প্রথম দিনে প্রায় অর্ধশত মোটর সাইকেল আটক করা হয়েছে।

Continue Reading

২২ টি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম হলেন কুমিল্লার ঈশিকা

অনলাইন ডেস্ক:গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে প্রথম হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ঈশিকা জান্নাত। গুচ্ছ পরীক্ষায় তার সর্বোচ্চ নম্বর ৮৬.৭৫। মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ওয়েবসাইটে (gstadmission.ac.bd) ফল প্রকাশ করা হয়। শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি […]

Continue Reading

কুমিল্লায় নগর উদ্যানের পাশে জনসম্মুখে শাহাদাৎকে কুপিয়া হত্যা

আব্দুল্লাহ আল মারুফ, কুমিল্লাকুমিল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. শাহাদাৎ হোসেন(১৫) নামের এক কিশোর খুন হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) বিকেল ৫ টায় কুমিল্লা নগর উদ্যানের পাশের কাস্টমস অফিসের সামনে ঘটনা ঘটে। নিহত শাহাদাৎ নগরীর পুরাতন চৌধুরী পাড়া এলাকার হোমিও কলেজের ডান পাশের বশু মিয়ার বাড়ির মো. শাহ আলম ভূইয়ার ছেলে। নিহত শাহাদাৎ নগর উদ্যানের একটি রাইডের সাবেক […]

Continue Reading

কুমিল্লায় সেবাগ্রহীতাকে মারধর , পাসপোর্ট ডিডির অপরাধ তদন্তে প্রমানিত!

কুমিল্লা প্রতিনিধি।।পাসপোর্ট অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক(ডিডি) নুরুল হুদার বিরুদ্ধে সেবাগ্রহীতাকে মারধরের বিষয়টি আমলে নিয়ে সমন জারির নির্দেশ দিয়েছেন আদালত। কুমিল্লার ১ নং আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্বাস উদ্দিন এই আদেশ দেন। পিবিআই কুমিল্লার পরিদর্শক মো. আব্দুল্লাহ আল মাহফুজ বুধবার বিষয়টি নিশ্চিত করেন। সূত্রমতে,কুমিল্লায় পাসপোর্ট অফিসে ১৮ এপ্রিল তিন সেবাগ্রহীতাকে মারধর করার অভিযোগ ওঠে উপ-পরিচালক […]

Continue Reading

১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদের স্মরণে মিলাদ দোয়া ও আলোচনা

নিজস্ব প্রতিবেদক: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ও তাহার পরিবারের সকল শহীদের স্মরণে মিলাদ দোয়া ও আলোচনা সভার আয়োজন করেন ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ। সোমবার দুপুরে নগরীর পাথরিয়া পাড়ায় ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যলয়ে দোয়া ও আলোচনার সভায়বক্তব্য রাখেন ১৭ নং ওয়ার্ড […]

Continue Reading