বিশ্বকাপে নিষেধাজ্ঞা এড়াতে টেস্টে হাসারাঙ্গা, যা বলল লঙ্কান বোর্ড

নিজস্ব প্রতিবেদক:টেস্টে ওয়ানিন্দু হাসারাঙ্গা ফিরেছেন বিশ্বকাপে নিষেধাজ্ঞা এড়াতে। লঙ্কান স্পিন অলরাউন্ডারের টেস্টে ফেরার খবর আসতেই এমন মন্তব্যই করছিলেন সকলে। সামাজিক যোগাযোগমাধ্যমে বলা হচ্ছিল, আইনের ফাঁক গলেই বিশ্বকাপে নিজের অংশগ্রহণ নিশ্চিত করতে চান হাসারাঙ্গা। সেই অনুমানের সত্যতা মিলল একদিন পরেই। আম্পায়ারের সঙ্গে অসদাচরণের দায়ে শাস্তি পান হাসারাঙ্গা। ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার সঙ্গে ৩টি ডিমেরিট পয়েন্ট […]

Continue Reading

দুর্ঘটনার কারণ উদঘাটনে ট্রেনের সামনে সিসি ক্যামেরা বসানোর সুপারিশ

অনলাইন ডেস্ক: ট্রেন দুর্ঘটনার কারণ উদঘাটনে ট্রেনের সামনে ক্লোজড সার্কিট ক্যামেরা বসাতে এবং দুর্ঘটনার আগে স্বয়ংক্রিয়ভাবে ট্রেন বন্ধ হয়ে যাওয়ার প্রযুক্তি ‘সেন্সর সিস্টেম’ চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।দ্বাদশ জাতীয় সংসদের ‘রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সভাপতি এ. বি. এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ […]

Continue Reading

উপজেলা নির্বাচন: ১০ হাজার থেকে বেড়ে চেয়ারম্যান পদে জামানত ১ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: জামানতের অংক বাড়ানোসহ বেশ কিছু ক্ষেত্রে সংশোধনী নিয়ে ‘উপজেলা নির্বাচন পরিচালনা বিধিমালা ২০২৪’ জারি করেছে নির্বাচন কমিশন। নতুন বিধিমালা অনুযায়ী, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ১ লাখ টাকা জামানত দিতে হবে, আর ভাইস চেয়ারম্যান পদে জামানত দিতে হবে ৭৫ হাজার টাকা। আগে উভয়পদে জামানত ছিল ১০ হাজার টাকা। মঙ্গলবার (১৯ মার্চ) এ […]

Continue Reading

তনু হত্যার ৮ বছর: কী বেদনায় বেঁচে আছি, কেউ জানে না: তনুর মা

মাহফুজ নান্টু: কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যা করে জঙ্গলে ফেলে রাখার ৮ বছর পার হলেও এ ঘটনায় দায়ীদের গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।২০১৬ সালের ওই ঘটনায় বুধবার কাছে ক্ষোভ প্রকাশ করেছেন তার বাবা-মা। তনুর মা আনোয়ারা বেগম বলেন, ‘পিবিআই আমাদের ডেকে নেয়। আমরা যাই আসি। কথা বলি। […]

Continue Reading

২০ দিনে আড়াই হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

নিজস্ব প্রতিবেদক:চলতি মাসে কার্যকর করা অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির আওতায় নথিবিহীন ২ হাজার ৫৩০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। গত ১ মার্চ দেশটিতে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়েছে। বুধবার মালয়েশিয়ার অভিবাসন বিভাগের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বারনামার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, […]

Continue Reading

কুমিল্লায় হত্যা মামলার ৪ আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় চাঞ্চল্যকর কলেজছাত্র অর্ণব হত্যা মামলার চার আসামিকে চার রাউন্ড গুলি ও বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বুধবার (২০ মার্চ) বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান। র‍্যাবের এই কর্মকর্তা জানান, মঙ্গলবার গোপন সংবাদে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কলেজছাত্র অর্ণব […]

Continue Reading