সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর

অনলাইন ডেস্ক: সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, […]

Continue Reading

মধ্যরাতে গ্রেফতার ব্যারিস্টার সুমন

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হককে (ব্যারিস্টার সুমন) গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর মডেল থানা ভাঙচুর ও জ্বালিয়ে দেয়ার কারণে ব্যারিস্টার সুমনকে আপাতত পল্লবী থানায় রাখা হয়েছে। সোমবার (২২ অক্টোবর) রাতে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, […]

Continue Reading

হাসিনার পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন : আসিফ নজরুল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মিথ্যাচার করেছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (২১ অক্টোবর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিস কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, তার এই পদে থাকার যোগ্যতা আছে কি না এ নিয়ে প্রশ্ন রয়েছে। উনি যদি তার […]

Continue Reading

শেখ হাসিনার পদত্যাগপত্র আমার কাছে নেই: রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক: রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, তিনি শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে এ-সংক্রান্ত কোনও দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই। মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রপতি এ মন্তব্য করেন। সাক্ষাৎকারটি গত শনিবার (১৮ অক্টোবর) পত্রিকার রাজনৈতিক ম্যাগাজিন সংস্করণ ‘জনতার চোখ’-এ প্রকাশিত হয়েছে। মতিউর রহমান চৌধুরীর মতে, […]

Continue Reading

কুমিল্লায় জমি দখল নিয়ে সাবেক এমপি বাহারের নেতা কর্মীর হুমকি ও চাঁদা দাবিতে সংবাদ সম্মেলন( ভিডিও)

নিজস্ব প্রতিবেদক: গত দুই বছর যাবত কুমিল্লার সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের নেতাকর্মীরা এক পরিবারের জমি দখল চাঁদাবাজি ও বিভিন্ন হুমকিধামকির অভিযোগ উঠেছে। রবিবার (২০ অক্টোবর) কুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পরিবারের মা ও সন্তান। অভিযোগকারী ওই ব্যক্তি কুমিল্লার আদর্শ সদর উপজেলার কাশারীপট্টির আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ […]

Continue Reading

কুমিল্লায় গোমতী নদী খননের দাবিতে মানববন্ধন

মো.হাবিবুর রহমান মুন্না।। কুমিল্লায় ভারতে থেকে আসা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের বসত-ভিটা ও ফসল রক্ষার জন্য গোমতী নদী খননের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার(১৬ অক্টোবর) বিকালে সদরের চাঁনপুর স্টীলব্রীজ সংলগ্ন এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়। মানবব অন্ধনে বক্তারা বলেন, চলতি বছরে ভারতে থেকে আসা পাহাড়ি […]

Continue Reading

পথশিশুকে অপহরণ করে কুমিল্লায় এনে ধর্ষণ ! আটক ২

মারুফ আব্দুল্লাহ: ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে এক পথশিশুকে অপহরণ করে এনেছিলেন কুমিল্লার এক নারী। অপহরণের শিকার শিশুটিকে (৬) ধর্ষণের অভিযোগ উঠেছে ওই নারীর স্বামীর বিরুদ্ধে। ঘটনা ধামাচাপা দিতে করা হতো শারীরিক নির্যাতন। মঙ্গলবার (৯ অক্টোবর) ওই শিশুকে নির্যাতনের শব্দ শুনে প্রতিবেশীরা হাতেনাতে ধরলে ঘটনাটি প্রকাশ্যে আসে। পরে প্রতিবেশীর মামলায় গ্রেফতার হন অভিযুক্ত দম্পতি। মামলায় […]

Continue Reading