কুমিল্লায় ২ বাসের প্রতিযোগিতায় স্বামী স্ত্রীসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক:কুমিল্লার মনোহরগঞ্জে একুশে এক্সপ্রেস বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের বিপুলাসার ইউনিয়নের বিহড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সায়মুনা (২০), সেলিনা আক্তার (৪৫), তার স্বামী রহুল আমিন (৬৫)। নিহত ৩ জনই বিপুলাসার ইউনিয়নের সাইকচাইল গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার […]

Continue Reading

ইকবালসহ চারজন ৭ দিনের পর ফের ৫ দিনের রিমান্ডে!

জেলা প্রতিনিধি, কুমিল্লা পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনের ফের কুমিল্লার আদালতে তোলা হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) ২ টা ৫০ মিনিট কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম ফারহানা সুলতানা আদালতে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির কুমিল্লার বিশেষ পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান। তিনি জানান, ইকবালসহ চারজনকে ৭ দিনের রিমান্ড […]

Continue Reading

বাবা- মা’ পাশে চিরনিদ্রায় আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর

স্টাফ রিপোর্টার। মা- বাবার পাশেই চিরনিদ্রায় শায়িত হলে আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৪ বছর প্রয়াত জাহাঙ্গীর আলম নগরীর হযরতপাড়া এলাকার খন্দকার বাড়ির বাসিন্দা। নগরীর ১৮ নং ওয়ার্ডের আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও হযরত পাড়া গাউছিয়া জামে মসজিদের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। বুধবার রাত ১১ টায় কুমিল্লা আদর্শ […]

Continue Reading

কাউকে ছাড় দেওয়া হবে না : কুমিল্লায় ধর্ম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: যারা দেশের বিরুদ্ধে কাজ করে, তারা যে দলের হোক ছাড় দেওয়া হবে না। আমার দলের কেউ যদি এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে তবে তাদেরও ছাড় দেওয়া হবে না। যে অপরাধ করেছে, তাকে শাস্তি পেতেই হবে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) কুমিল্লা নগরীর নানুয়াদিঘীর পাড়ে অস্থায়ী পূজামণ্ডপের সামনে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এসব কথা […]

Continue Reading

কুমিল্লায় নিজ ঘরে বৃদ্ধাকে জবাই করে হত্যা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার নাঙ্গলকোটে জবা খাতুন (৭০) নামে এক বৃদ্ধাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ৭টায় ঢালুয়া ইউপির চাঁন্দলা গ্রামের উত্তরপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জবা খাতুন ওই এলাকার মৃত আব্দুর রশিদের স্ত্রী। তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। হাঁটা-চলা করতে পারতেন না।জবা খাতুনের জামাই শাহ আলম জানায়, দুদিন আগে তিনি আমাদের […]

Continue Reading

কুমিল্লায় জেলের বড়শিতে উঠে এলো শিশুর মরদেহ

নিজস্ব প্রতিবেদক:কুমিল্লায় নিখোঁজের পাঁচ ঘণ্টা পর গোমতি নদীতে জেলের বড়শিতে উঠে এলো শিশু জোবায়ের হোসেনের (৬) মরদেহ। সোমবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে সকাল ৯টার দিকে সদর উপজেলার বালিখাড়া এলাকার গোমতী নদীতে নিখোঁজ হয় জোবায়ের।  জুবায়ের দুর্গাপুর পশ্চিমপাড়া রংমিস্ত্রি জাকির হোসেনের ছেলে। সে স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির […]

Continue Reading

কুমিল্লায় স্বামীর ১৫ মিনিট পর মারা গেলেন স্ত্রীও

নিজস্ব প্রতিবেদক:কুমিল্লার লাকসামে স্বামী মারা যাওয়ার ১৫ মিনিটের মধ্যে স্ত্রীও মৃত্যুর কোলে ঢলে পড়লেন। এই মর্মান্তিক ঘটনাটি রোববার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় লাকসাম পৌরসভার শ্রীপুর গ্রামে ঘটে। লাকসাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শ্রীপুর  গ্রামের মরহুম নোয়াব আলীর বড় ছেলে মো. শাহজাহান (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা […]

Continue Reading