×

লাকসাম প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে স্কুল মাঠ থেকে ডেকে এনে কাঁচা আমের প্রলোভন দেখিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে শনিবার (১২ মে) বিকেলে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের কামড্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের বাজারের একটি দোকানে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলা কান্দিরপাড় ইউপির কামড্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণির ছাত্রী শনিবার দুপুরে স্কুল চলাকালীন টিফিনের সময় বান্ধবীদেরকে নিয়ে মাঠে খেলা করছিলো। এসময় কামড্যা উত্তরপাড়া গ্রামের কুদ্দুসুর রহমান (৬০) ব্যবসায়ী আমের প্রলোভন দেখিয়ে ওই স্কুল ছাত্রীকে নিজের দোকানের পিছনে ছোট একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

ওই বাজারের দর্জি দোকানদার বিষয়টি দেখতে পেয়ে আশেপাশের লোকজনকে জানালে স্থানীয়রা এসে কুদ্দুসকে স্কুলের একটি কক্ষে আটক করে রাখে। ওইদিন রাতে স্কুল মাঠে স্থানীয় লোকজন জড়ো হয়ে সালিশ বসে। সালিশের মাধ্যমে সিদ্ধান্ত দেয় বিচারকরা। কুদ্দুসকে মারধর করে এবং ১ লাখ টাকা জরিমানা ও জুতার মালা গলায় পড়িয়ে দেয়।

কামড্যা গ্রামের লুৎফুর রহমান ও পরাণ বলেন, ওইদিন দুপুরে ৪র্থ শ্রেণির ছাত্রীকে স্কুল মাঠ থেকে ডেকে এনে দোকানের পিছনে একটি কক্ষে ধর্ষণের চেষ্টা চালায় ব্যবসায়ী কুদ্দুস। এ ঘটনা নিয়ে রাতে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদেরকে নিয়ে সালিশ বসি। ঘটনার বিস্তারিত জানার পর ওই ব্যাক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ওই গ্রামের এমদাদ মিয়া বলেন, ঘটনার সময় আমি ছিলাম না। পরে জানতে পারলাম বিষয়টি। স্থানীয় লোকজনের মাধ্যমে যে সিদ্ধান্ত দেয়া হয়েছে সেই সিদ্ধান্ত মোতাবেক জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে কুদ্দুসুর রহমান বলেন, আমার নামে যে অভিযোগ উঠে এসেছে সেটি সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। স্কুল ছাত্রী শিশুর উপর অমানবিক নির্যাতনের অভিযোগ এনে সালিশের মাধ্যমে আমাকে দোষারোপ করে মারধরসহ ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে, যা সম্পূর্ণ জুলুম এবং উদ্দেশ্য প্রণোদিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

অমিত মজুমদার, কুমিল্লা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান

মোঃ শরীফ উদ্দিন, বরুড়া:কুমিল্লার বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ নভেম্বর আমড়াতলী...

Read out all

কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর হামলার ঘটনায় কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কুমিল্লা...

Read out all