কুমিল্লা বিশ্ববিদ্যালয়- সরকারি কলেজের ছাত্রদের সংঘর্ষ; ব্যাপক ভাংচুর

( জাগো কুমিল্লা.কম)

কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা সরকারি কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি কলেজে প্রবেশ করে মোটসাইকেল সহ কলেজ ভবনের  ভাংচুর করেছে। এঘটনায় এক ছাত্রী মাথায় ইট পড়ে আহত হয়েছেন। তবে তার পরিচয় এখনও জানা যায়নি।  এ ছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বাস ভাংচুর করে বহিরাগত কিছু সন্ত্রাসীরা।

রবিবার বিকালে কুমিল্লা পুলিশ লাইন এলাকায় সরকারি কলেজে ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। বর্তমানে কলেজে চরম উত্তেজনা বিরাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও সংঘর্ষ চলছে।

বিষয়টি নিশ্চিত করে কান্দিরপাড় ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নুরুল ইসলাম জানান, পুলিশ লাইন এলাকায় বিশ্ববিদ্যালয়ের বাস যাওয়ার সময় তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *