কুমিল্লার মহাসড়কে পড়ে আছে যুবকের ছিন্নভিন্ন দেহ

(মাহফুজ বাবু, কুমিল্লা)
কুমিল্লার ঢাকা চট্রগ্রাম মহাসড়কের কোটবাড়ি আইরিশ হোটেল এর সামনে আজ শনিবার বিকেল তিনটায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমির হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত। নিহত আমির হোসেন, ফটিকছড়ি হেয়াকো বাজারের বনানী কম্পিউটার এর স্বত্তাধীকারি বলে জানা গেছে।

গ্রামের বাড়ি কুমিল্লা মুরাদনগর উপজেলার মাহতি কান্দা গ্রামে এবং তার পিতার নাম মৃত মিনত আলী বলে নিশ্চিত করেছেন নিহতের ভাতিজা সুমন মিয়া।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পরিবারের লোকজন এবং ময়নামতি হাই ওয়ে পুলিশ লাশ উদ্ধার করেছেন বলে জানা গেছে। ময়নামতি হাইওয়ে পুলিশের এসআই আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *