×

( জাগো কুমিল্লা.কম)
দীর্ঘ বেশ কয়েক বছর অপেক্ষার পর অবশেষে আব্দুল্লাহ আল মাহমুদ সহিদকে আহ্বায়ক এবং মোঃ আলমগীর হোসেন ও কুসিক কাউন্সিলর হাবিবুল আল আমিন সাদীকে যুগ্ম আহ্বায়ক করে কুমিল্লা মহানগর যুবলীগের ২৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার বিকেলে কমিটিতে স্থান পাওয়া যুবলীগের নেতৃবৃন্দরা কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার কে ফুলেল শুভেচ্ছা জানান।

কমিটির ২২ জন সদস্য যথাক্রমে হলেন,মোঃ হাসান ইমাম, বাবু সঞ্জয় রায়,আনোয়ার হোসেন (দিশাবন), বোরহান মোঃ কামরুল, মাসুদ রহমান মাসুদ, নাজমুল ইসলাম শাওন, এ কে এম রিয়াজ উদ্দিন মুন্না, শরিফুল ইসলাম খন্দকার বাদল, অনিক বড়ুয়া (ঝুনু), তারিকুল ইসলাম বাদল (রেইসকোর্স), দুলাল হোসেন অপু, মোঃ আসাদ হোসেন রাসেল (কাপ্তান বাজার), মোঃ কাউছার খন্দকার, হান্নানুর রহমান বেলাল, কাজী শাহলম, মাইন উদ্দিন পারভেজ, মোঃ আলী ইকরাম (তুহিন), মোঃ শফি উল্লাহ পলিন, মোঃ রোকন উদ্দিন, জালাল উদ্দিন আহমেদ, আব্দুল ওয়াহেদ আকাশ, জালাল উদ্দিন ভূইয়া ।

উক্ত আহ্বায়ক কমিটিকে ১০ জুলাই থেকে পরবর্তী ৯০ দিনের জন্য অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সকল ওয়ার্ড শাখার সম্মেলন করে মহানগর শাখার সম্মেলন করার জন্য বলা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

অমিত মজুমদার, কুমিল্লা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান

মোঃ শরীফ উদ্দিন, বরুড়া:কুমিল্লার বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ নভেম্বর আমড়াতলী...

Read out all

কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর হামলার ঘটনায় কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কুমিল্লা...

Read out all