×

( জাগো কুমিল্লা.কম)

এইচ এন এম শফিককে জাতীয় পার্টি থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে দলটির কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর কমিটি। রোববার কুমিল্লা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির নেতারা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

বক্তারা বলেন- ‘জাতীয় পার্টিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে শফিককে বহিষ্কার করতে হবে। শফিক গণপ্রতারক ও বিতর্কিত ব্যক্তি। তিনি প্রতারণা ঢাকতে পার্টিকে ব্যবহার করেন’।

এইচ এন এম শফিক কুমিল্লা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য সচিব। এই কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা আরো বলেন- ‘যখনই প্রতারণার শিকার লোকজন ফুঁসে ওঠে, তখনই দলের ব্যানার সামনে এনে তিনি ও তার সহযোগীরা বাঁচার চেষ্টা করেন। তাই আমরা দলীয় প্রধান হুসেইন মুহম্মদ এরশাদের কাছে শফিককে বহিষ্কারের জোর দাবি জানাচ্ছি’।

বক্তারা আরো বলেন- ‘শফিক এনজিও করে মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। তার কারণে আমরা কোথাও সাংগঠনিক কাজে যেতে পারি না। মানুষ আমাদের টাকার জন্য ঘেরাও করে। মান সম্মান নিয়ে রাজনীতি করতে পারি না’।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জাতীয় পার্টির আহবায়ক ও জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সালামত আলী খান বাচ্চু, কুমিল্লা জেলা যুব সংহতির সভাপতি মো. মাহবুবুর রশিদ মাহবুব।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক খলিলুর রহমান রোকন, ফজল খান শাহানুর, জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন মাস্টার, মহানগর যুব সংহতির আহবায়ক ভিপি আবুল কালাম আজাদ, সদস্য সচিব মোবাশ্বের আলম, কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক এম এ সবুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all