কুমিল্লায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

কুমিল্লার খবর

(বারী উদ্দিন আহমেদ বাবর, কুমিল্লা )
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা-বক্সগঞ্জ সড়কের মদনপুর নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম ইসরাফিল ( ৩০)। সে বক্সগঞ্জ ইউনিয়নের বড়কালী গ্রামের দক্ষিণ পাড়ার সুরুজ মিয়ার ছেলে।

এলাকাবাসী জানায়, রোববার দুপুর ১২ টার দিকে নিহত ইসরাফিল বাড়ী থেকে মটর সাইকেল যোগে বক্সগঞ্জ বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এসময় সামনের দিক থেকে আসা দ্রুতগামীর একটি মোটর সাইকেলের সাথে মদনপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে ইসরাফিল সড়কের উপর সিটকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) আশ্রাফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনায় পতিত মোটর সাইকেল দু’টি উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *