×

( জাগো কুমিল্লা.কম)

কুমিল্লা ভিক্টোরিযা সরকারী কলেজের অর্থনীতি বিভাগের (২০১৫-১৬) শিক্ষাবর্ষের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়। শনিবার সকাল ১০টায় কলেজের অডিটরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অর্থনীতি বিভাগের শিক্ষক-বর্তমান শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে বিদায় জানান।

অনুষ্ঠানের আলোচনা পর্বে কলেজ অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী শিক্ষার্থীদের বক্তব্য রাখেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর রতন কুমার সাহা বলেন,ভিক্টোরিয়া কলেজের অর্থনীতি বিভাগ একটি সমৃদ্ধ বিভাগ। এ বিভাগের অতীত ঐতিহ্য অনেক। আজ যারা বিদায়ী শিক্ষার্থী হিসেবে নিজেদের কর্মজীবনে প্রবেশ করতে যাচ্ছো তোমরা অন্তরে দেশ প্রেম রাখবে।

অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর বিজয় কৃষ্ণ রায়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আহমেদ কাদের জামান, প্রভাষক নূরন্নবী। উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক আশফাক হোসেন,,আবদুল আজিজ,মোসা:আমেনা বেগম,জহিরুল হক স্বপন,আবু সালেহ মো: তারেক মাহমুদ,সহকারী অধ্যাপক দিলারা বেগম,আজিজা সুলতানা ও প্রভাষক মো:ওমর ফারুক।

আলোচনা অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে শাহজালাল বিভাগের বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, আমরা আজ একাডেমিক শিক্ষা জীবন শেষ করে যাচ্ছি। তোমরাও ভালো ফলাফল ও সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে বিভাগের সুনাম ধরে রাখবে। যেমনটা আমরা করেছি এবং আমাদের পূর্ববতী ভাই বোনেরা করেছে।

অনুষ্ঠানের দ্বিতীয়পর্বে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান । বিদায়ী শিক্ষার্থী দিশা খাদিজার সার্বিক পরিচালনায় এবং বিদায়ী শিক্ষার্থী শাহজালাল ও বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহিনুর আক্তারের সঞ্চলনায় বিভাগের শিক্ষার্থীরা নাচ-গান-র‌্যাম্প শো, রম্য বির্তক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও দর্শনার্থীদের মুহর্মূহ করতালিতে পুরো মিলনায়তনে উৎসবের আমেজ বিরাজ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কিডনি দিচ্ছেন মা, ছেলেকে বাঁচাতে দরকার ১৮ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: সংসারের হাল ধরতে গিয়ে নিজের জীবনটাই আজ অনিশ্চয়তার মুখে ইউসুফ জামান পলিনের। কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর পূর্ব পাড়ার এই তরুণ...

Read out all

কুমিল্লায় ওমেন্স আর্ট বিউটি পার্লার উদ্বোধন করলেন নায়িকা বিদ্যা সিনহা মীম।

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় সর্বাধুনিক ওমেন্স আর্ট বিউটি পার্লার উদ্বোধন করলেন জনপ্রিয় চিত্র নায়িকা  জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মীম। শুক্রবার বিকেলে বর্নিল আয়োজনে...

Read out all

কুমিল্লায় সিসিএন ইউনিভার্সিটির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা

স্টাফ রিপোর্টার: কুমিল্লা নগরীর দেশওয়ালি পট্টি এলাকায় শশুর বাড়িতে জান্নাতুল নাঈম ফারিয়া (২৩) নামের সিসিএন ইউনিভার্সিটির এক ছাত্রীর ঘরের সিলিং এর পাখার...

Read out all

কুমিল্লায় ‘এমভি রাইজিং স্টার স্কলারশিপ-২০২৬’ চালুর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:এমভি বিল্ডার্স শুধু কুমিল্লা শহরে ইট-পাথরের ভবন নির্মাণ করছে না, বরং আগামীর বাংলাদেশ নির্মাণের লক্ষ্য নিয়েই কাজ করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির...

Read out all

হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার; নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট!

আকিবুল হারেছ, চান্দিনা:কুমিল্লার চান্দিনায় ঘুমন্ত বৃদ্ধাকে শ্বাসরূদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে হাট থেকে কেনা ধান কাটার শ্রমিকদের বিরুদ্ধে। হত্যার পর নগদ টাকা...

Read out all

কুমিল্লায় গাছ কাটতে গিয়ে ইলেকট্রিক করাত নিয়ন্ত্রণ হারিয়ে গলায় আঘাত, শ্রমিক নিহত

বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলায় গাছ কাটার সময় ইলেকট্রিক করাতের আঘাতে মোঃ মোস্তাক মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২...

Read out all