×

(মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর )

মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতীক দিবস উপলক্ষে ‘‘চল থাকি যুদ্ধে মাদকের বিরোদ্ধে” এ শ্নোগান নিয়ে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে মাদক মুক্ত ও সেবকদের পূর্নবাসনের লক্ষে “মুরাদনগর উপজেলা মাদক বিরোধী” নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

মঙ্গলবার সকালে র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে এ সংগঠনের প্রকাশ পায়। উপজেলা পরিষদ থেকে র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দোয়েল চত্বরে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংঘঠনের আহ্বায়ক প্রভাষক আজিজুর রহমান রনির সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম আরিফের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ভিপি জাকির হোসেন, প্রভাষক ড. মনিরুজ্জামান, মোকবল হোসেন মাস্টার, হাফেজ নজরুল ইসলাম প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ফরিদ উদ্দিন আহম্মদ, আহসান হাবিব শামীম, হেলাল উদ্দিন চৌধুরী, উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক নূরুদ্দিন সরকার রিপন, ইদ্রিস মেম্বার, উপজেলা শ্রমীকলীগের আহ্বায়ক মহসীন হায়দার, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কামরুল হাসান, সংগঠনের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক, নিজাম উদ্দিন ভূইয়া, ইউপি সচিব নাইম সরকার, কামাল মাষ্টার, রুবেল দেবনাথ, খাইরুল আলম, গিয়াস উদ্দিন, কাজী মাসুম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

দাউদকান্দি প্রতিনিধি:কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বসতবাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

কুমিল্লায় শ্বশুরের সেপটিক ট্যাংকে মিলল জামাইয়ের গলিত লাশ

দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের একমাস পর শ্বশুরের সেপটিক ট্যাংকের ভেতর থেকে মেয়ে-জামাই আব্দুল করিম ভূইয়ার (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার...

Read out all

নিখোঁজের ৩৮ দিন পর অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার; ঘাতক আটক

মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর  মুরাদনগরে নিখোঁজের ৩৮ দিন পর মেহেদী হাসান (১৮) নামের এক অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭...

Read out all

সুবিচার পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগী মওদুদ আব্দুল্লাহ শুভ্র

  স্টাফ রিপোর্টার:  বিগত ৯ বছর ধরে নানা অন্যায়ের শিকার হচ্ছেন নগরীর ৪নং ওয়ার্ড পুরাতন চৌধুরী পাড়ার, ইসলামপুর এলাকার বাসিন্দা, জাতীয় ও...

Read out all

খালেদা জিয়ার আজ ৮১তম জন্মদিন

অনলাইন ডেস্ক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের এ দিনে তিনি দিনাজপুরে জন্মগ্রহণ করেন। ইস্কান্দার মজুমদার...

Read out all