×

(আক্কাস আল মাহমুদ হৃদয়, বুড়িচং)

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার কালিকাপুর-বুড়িচং-থানা রোডে প্রেমিকার ভাইয়ের ভাড়াটিয়া সন্ত্রাসী কর্র্তৃক প্রেমিককে কালো হাই-এক্স গাড়ি দ্বারা তুলে নেওয়ার সময় জনতার হাতে আটক হয় গাড়ি এবং চালক। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রেমিক সুমন মিষ্টি নিয়ে সিএনজি যোগে জেলার বুড়িচং উপজেলার হরিপুর গ্রামে প্রেমিকার আত্মীয় এর বাড়িতে দাওয়াতে যাওয়ার পথে কালিকাপুর-বুড়িচং থানা রোডে রেলসড়কে পৌছলে কালো একটি হাই-এক্স গাড়ির ( ঢাকা মেট্রো-চ ১৯-২০৪১)এর ৭-৮জন ভাড়াটিয়া সন্ত্রাসীরা সিএনজি থেকে নামিয়ে মুখোশ বেধেঁ তুলে নেওয়ার পথে কালিকাপুর বাজারে পৌছালে উক্ত গাড়িটিকে স্থানীয়রা চালকসহ আটক করে ফেলে এসময় ওই সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে বুড়িচং থানার এস ্আই কামাল হোসেন চালকসহ গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আটককৃত চালক মো: আবুল কালাম (২৪) রাজাপুর ইউনিয়নের দক্ষিণ গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ঘিলাতলা গ্রামের প্রবাসী বাচ্চু মিয়ার ছেলে সুমন মিয়া (২৫) একই ইউনিয়নের দক্ষিণ গ্রামের মোস্তফার মেয়ে লিমা আক্তার (১৫) (ছদ্ম নাম) এর সাথে দীর্ঘদিন ধরে প্রেম করে আসছে। প্রেমিক প্রেমিকার উভয় পরিবার তাদের বিষয়টি জানতো এবং একে অপরের বাড়িতে আসা-যাওয়াসহ হয়েছে।

এই সুবাধে ২৪ জুন রবিবার প্রেমিকার নিমন্ত্রনে আত্মীয় এর বাড়িতে প্রেমিক সুমন আসার পথে এ ঘটনাটি ঘটে। কারণ একটাই প্রেমিকার ভাই রবিউল এই প্রেমের বিষয়টি মানতে রাজি নন তাই প্রেমিক সুমনকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য সন্ত্রাসী দ্বারা অপহরনের চেষ্টা চালায়। তবে অপহরনকারীরা ব্যর্থ হয়ে যায় জনতার হাতে আটক হওয়ার কারণে।

পরে প্রেমিক-প্রেমিকাসহ উভয়পক্ষ এবং চেয়ারম্যান মেম্বারকে থানায় ডাকালে প্রেমিকা-প্রেমিকা দু জন একে অপরকে ছেড়ে থাকতে পারবে না বলে স্বীকারোক্তি করে। তবুও প্রেমিকার ভাই রবিউল মানছেনা না।

এ বিষয়ে প্রেমিক সুমনের মা বলেন, প্রায়ই সময় মোবাইলে কল দিয়ে আমার সাথে মেয়ে ও মেয়ের মা কথা বলতেন এবং দু পক্ষের মধ্যে ঈদের পরে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে এমনই কথা হয়েছিল। তবে কেন আমার ছেলেকে অপহরন করবে? আমি এর সঠিক বিচার চাই। এ বিষয়ে প্রেমিক সুমন মিয়া বলেন, সন্ত্রাসীরা সিএনজি থেকে জোর করে কালো হাই-এক্স গাড়িতে তুলে মুখোশ পরিয়ে মারধর করে। এতে আমি চোখে ও শরীরে আঘাত পাই। এ রিপোর্ট লেখা পর্যন্ত বুড়িচং থানার ওসি মনোজ কুমার দে বলেন, আমরা উভয় পক্ষকে ডাকিয়েছি এবং আইনানুগ প্রক্রিয়াধীন অব্যহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all