×

অনলাইন ডেস্ক:
যুবক-যুবতীর প্রেম পৃথিবীতে নতুন কিছু নয়। যৌবনের সম্পর্কের টানাপোড়েন সহ্য করতে পারলেন না তরুণী। তাই প্রেমিকের সাবেক প্রেমিকার ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপে জীবন খোয়াতে বসেছেন বর্তমান প্রেমিকা।

গত বুধবার রাতে ভারতের উত্তর ২৪ পরগনার হাবড়া থানার বাণীপুর রবীন্দ্রসরণী এলাকায় এ ঘটনা ঘটে৷ আহত ওই কিশোরীর মাথায় ও শরীরের একাধিক জায়গায় গুরুতর ক্ষত তৈরি হয়েছে৷ তাকে বর্তমানে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার পর তদন্তে নামে হাবরা থানার পুলিশ৷ অভিযুক্ত প্রেমিকাকে গ্রেফতার করা হয়৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম অঙ্কিতা কুণ্ডু৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাণীপুর বাদামতলা এলাকার বাসিন্দা ক্ষিতিশ রায়৷ অশোকনগরের সুভাষপল্লির বাসিন্দা অঙ্কিতার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল৷ কিন্তু সম্প্রতি সেই সম্পর্ক ভেঙে যায়৷ এর পর ক্ষিতিশ রবীন্দ্রসরণির ওই কিশোরীর সঙ্গে নতুন করে প্রেম করতে শুরু করেন৷ মেয়েটি স্থানীয় একটি স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী৷

ক্ষিতিশের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়া মেনে নিতে পারেনি অঙ্কিতা৷ তাই সে বারবার এই সম্পর্ক জুড়তে চাইছিল৷ এ নিয়ে ক্ষিতিশকে বারবার অনুরোধও করেছিল৷ কিন্তু ক্ষিতিশ তাতে কান না দিয়ে ওই কিশোরীর সঙ্গে নতুন সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে থাকেন৷

স্থানীয়দের দাবি, এই পরিস্থিতিতে অঙ্কিতার সব রাগ গিয়ে পড়ে ওই কিশোরীর উপর৷ বুধবার বিকেলে রাস্তায় ওই কিশোরীর উপর চড়াও হয় অঙ্কিতা৷ দু’জনের মধ্যে এ নিয়ে ব্যাপক বচসা হয়৷ তার পর দু’জনে সেখান থেকে চলেও যায়৷ তবে রাত ৮টা নাগাদ রবীন্দ্রসরণিতে ওই কিশোরীর বাড়িতে হাজির হয় অঙ্কিতা৷ তখন মেয়েটি বাড়িতে একাই ছিল৷ সেখানে প্রথমে দু’জনের মধ্যে বচসা শুরু হয়৷ তার পর ধারালো অস্ত্র দিয়ে ওই কিশোরীর উপর ঝাঁপিয়ে পড়ে সে৷ ধারালো অস্ত্র গিয়ে এলোপাথাড়ি কোপানো হয় ওই কিশোরীকে৷

ওই কিশোরীর চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা৷ তাঁরাই অঙ্কিতাকে আটক করেন৷ ওই কিশোরীকে উদ্ধার করেন৷ নিয়ে যান হাসপাতালে৷ সেখানেই তাঁর চিকিৎসা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার...

Read out all

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all

কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক-৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা...

Read out all

কেন আত্মগোপন গেলেন শিবির নেতা; উদ্ধারের পর কেন ধ/র্ষ/ণ ও ভ্রু/ণ নষ্টের মামলা দিল নারী?

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দিতে ধর্ষণের মাধ্যমে এক নারীকে অন্তঃসত্ত্বা করার পর ওষুধ খাইয়ে তার ভ্রূণ নষ্ট করার অভিযোগে ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে...

Read out all

কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান আহসান পারভেজ

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন হিসেবে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মো. আহসান পারভেজ। তিনি দেবিদ্বার সরকারি এস এ সরকারি কলেজের...

Read out all