×

হোমনা  প্রতিনিধিঃ

দৈনিক মুক্তকন্ঠ এবং কুমিল্লা ডট টিভি হোমনা প্রতিনিধি মো. তপন সরকারকে হত্যার হুমকির  অভিযোগে থানায় জিডি করেছেন তিনি।

জানা যায়, প্রতারণা করে কবরস্থান ও ঈদগাহ কমিটির স্বাক্ষর জালিয়াতি শীর্ষক ২টি প্রতিবেদন বিভিন্ন সংবাদ মধ্যমে প্রচারের জের ধরে গত ৬ জুন তপন সরকারকে হত্যার হুমকি দেওয়া হয়। ৫ থেকে ৭ জনের একটি সন্ত্রাসী বাহিনী  আছাদপুর ইউনিয়ন পাথালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রকাশ্যে হাত-পা ভাঙ্গিয়া খুন করার হুমকি প্রদান করে।

দৈনিক মুক্তকন্ঠ ও কুমিল্লা ডট টিভির সাংবাদিক তপন সরকার বলেন, সন্ত্রাসীরা আমাকে প্রকাশ্যে হাত-পা ভাঙ্গিয়া খুন করার হুমকি দিয়েছে।  আমার বাড়ি -ঘরে হামলা করার কথা বলেছে। তারা প্রকাশ্যে হুমকি দিয়ে যায় ভবিষ্যতে তাদের বিরুদ্ধে লেখা লেখি করলে হাত- পা কেটে ফেলবে এবং মেরে লাশ নদীতে ভাসিয়ে দিবে ।

এমন পরিস্থিতিতে  আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোন মূহুর্তে তারা আমাকে মেরে ফেলতে পারে। ফলে  থানায় গিয়ে জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরীভূক্ত করি।

থানায় দায়ের কৃত জিডি সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিরা হলেন,  মো. হাবিব , শাখওয়াত,সওকত, এবং পাশ্ববর্তী চন্ডিপুর গ্রামের কামরুল হাসান (ইউডিসি) ।  হোমনা থানার জিডি নং- ৪৬৩ ।

এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বলেন, সাংবাদিক তপনকে হুমকি দেওয়ার বিষয়ে সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all