আর্জেন্টিনা নাকি ক্রোয়েশিয়া জিতবে? যা বলল জ্যোতিষী বিড়াল

অনলাইন ডেস্ক:
রাশিয়া বিশ্বকাপের পর্দা উঠেছে ১৪ জুন। কিন্তু এরই মধ্যে মাঠের লড়াই জমে উঠেছে। কেউই প্রতিপক্ষ দলকে ছাড় দিচ্ছে না চুল পরিমাণ। এরই ধারাবাহিকতায় নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার (২১ জুন) ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১২টায় ম্যাচটি শুরু হবে। এদিকে মেসির আর্জেন্টিনাকে শেষ ষোলোতে যেতে হলে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই।

অপরদিকে খুবই সুবিধাজনক অবস্থানে আছে ক্রোয়েশিয়া। নাইজেরিয়াকে বিদ্বস্ত করে ‘ডি’ গ্রুপ থেকে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ক্রোয়েশিয়া। তাই আজ জিতলেই চলে যাবে দ্বিতীয় রাউন্ডে।

এদিকে রাশিয়া বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করছে ক্যাস নামের একটি বিড়াল। এরই মধ্যে আলোচনায় এসেছে এই বিড়ালটি। ক্যাস বলছে আজকের ম্যাচে মেসির আর্জেন্টিনাই জিতবে।

এই ভবিষ্যদ্বাণী করার জন্য ক্যাসের সামনে দুই দেশের পতাকা সম্বলিত খাবার রাখা হয় কিন্তু ক্যাস আর্জেন্টিনার খাবারটা খেয়ে নেন। এখন দেখার বিষয় ক্যাসের ভবিষ্যদ্বাণী সত্য হয় কিনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *