×

অনলাইন ডেস্ক:
বিশ্বকাপের প্রথম ম্যাচে আইসল্যান্ডের মত দুর্বল দলের বিপক্ষে লজ্জাজনক ড্র। স্বভাবতই শুরুটা প্রত্যাশামতো হয়নি আর্জেন্টিনার। এমন হতাশাজনক ফলের পর দ্বিতীয় ম্যাচেই দলে বড় পরিবর্তন আনতে যাচ্ছেন কোচ হোর্হে সাম্পাওলি।

আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। যে ম্যাচটিকে গ্রুপের সবচেয়ে কঠিন ম্যাচ মনে করা হচ্ছে। আইসল্যান্ডের মতো দলের বিপক্ষে ড্রয়ের পর তাই নতুন করেই ভাবতে হচ্ছে সাম্পাওলিকে।

পরের ম্যাচে যে বড় পরিবর্তন আসছে, সেটা বোঝা গেল আলবিসেলেস্তেদের ট্রেনিং সেশনেই। পরিবর্তিত দল নিয়েই অনুশীলন চালাতে দেখা গেছে সাম্পাওলিকে। তার নতুন করে দলে সেন্ট্রাল ডিফেন্ডার তিনজন। নিকোলাস অটামেন্ডিকে সঙ্গ দেবেন নিকোলাস তাগিলাফিকো এবং গ্যাব্রিয়েল মার্কাদো। প্রথম ম্যাচে মার্কোস রোহোর বাজে পারফরম্যান্সের কারণে তাকে এ দলে রাখা হয়নি।

অন্যদিকে গত ম্যাচে খেলা অ্যাঞ্জেল ডি মারিয়া এবং লুকাস বিগলিয়াকেও একাদশের বাইরে রাখছেন সাম্পাওলি। তাদের জায়গায় উইংব্যাক হিসেবে খেলবেন মার্কোস আকুনা এবং এদুয়ার্দো সালভিও। দলে ঢুকতে পারেন ক্রিশ্চিয়ান পাভন। ডিফেন্সিভ মিডফিল্ডে যথারীতি থাকছেন হাভিয়ের মাচেরানো। বাকি দল অবশ্য ঠিক থাকছে।

টুর্নামেন্টে টিকে থাকতে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের বিকল্প নেই মেসিদের। তাই এই ম্যাচটি ফুটবল বোদ্ধাদের মতে আর্জেন্টিনার ডু অর ডাই ম্যাচ। লাখো ভক্তের চাপ সামলে জয় ছিনিয়ে আনতে পারে কিনা আর্জেন্টিনা সেটাই দেখার অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কারাতে কোচ লাইসেন্সিং পরীক্ষায় নাজমুল খন্দকারের সফলতা

প্রেস বিজ্ঞপ্তি:কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় সসম্মানে সফলতা অর্জন করেছেন সেনসি মোঃ নাজমুল হাসান খন্দকার। তিনি এলিট কারাতে পয়েন্টে প্রশিক্ষণ প্রদান করছেন। বাংলাদেশ...

Read out all

এশিয়ান চ্যাম্পিয়নশিপ পদকপ্রাপ্ত কুমিল্লার মাহিনের পাশে ভিভাসিটি ফুড কোর্ট

গত  ফেব্রুয়ারি ইন্ডিয়ার নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ এশিয়ান সাবাতে চ্যাম্পিয়নশিপ-২০২৫ প্রতিযোগিতায় এশিয়ার ১৬ টি দেশ অংশগ্রহণ করে। বাংলাদেশ থেকে ১২জনের একটি...

Read out all

জাকের আলির দুর্দান্ত ব্যাটিং ; ১৯০ রানে টার্গেট!

গত দুই ম্যাচেই বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। বাজে শুরুর পর সংগ্রহটাও বড় হয়নি টাইগারদের। তবে আজ উদ্বোধনী জুটিতে পরিবর্তন আসে। চোটের...

Read out all

ফর্ম নিয়ে তীব্র সমালোচনা ; অবশেষে নেতৃত্ব ছাড়তে চান শান্ত

অনলাইন ডেস্ক: চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পান নাজমুল হোসেন শান্ত। কিন্তু যে প্রত্যাশা নিয়ে তার কাঁধে নেতৃত্ব...

Read out all

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের মনোমুগ্ধকর সেঞ্চুরি

  অনলাইন ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ২৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের। সেই অবস্থা থেকে অসামান্য ব্যাটিংয়ে দলকে ট্র্যাকে ফেরান...

Read out all

টাইব্রেকারে ব্রাজিলকে বিদায় করে সেমিতে উরুগুয়ে

কোপা আমেরিকার গ্রুপ পর্বে উড়ন্ত পারফরম্যান্স ছিল উরুগুয়ের। জিতেছে তিনটি ম্যাচেই। ব্রাজিল অবশ্য দুটি ড্রয়ে আসল ব্রাজিল হয়ে উঠতে পারেনি। কিন্তু পাঁচবারের...

Read out all