×

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ সেনাবাহিনীর ১৫তম প্রধান হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন লে. জে. অাজিজ অাহমেদ। তিনি জেনারেল হিসাবে জেনারেল অাবু বেলাল শফিউল হকের স্থলাভিষিক্ত হবেন অাগামী ২৫ জুন।

আজ সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবু বক্কর সিদ্দিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর বিএ-২৪২৪ লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি কোয়ার্টার মাস্টার জেনারেলকে ২৫ জুন অপরাহ্ন থেকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে প্রতিরক্ষা বাহিনীর সমূহের প্রধানদের আইন, ২০১৮ অনুসারে তিন বছরের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান পদে নিয়োগ প্রদান করা হলো।

অাইএসপিআর পরিচালক লে. কর্নেল অালমগীর কবীর নিশ্চিত করেছেন যে, ২৫ জুন অপরাহ্ন থেকে সেনা প্রধান হবেন জেনারেল অাজিজ অাহমেদ।

লে. জে. অাজিজ অাহমেদ এর আগে ২০০৯ সালে বিজিবিতে ঢাকা সেক্টরে প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ব্রিগেডিয়ার পদে পদোন্নতি নিয়ে কুমিল্লা সেনানিবাসে স্থলাভিষিক্ত হন। সেখানে তিনি মেজর জেনারেল পদোন্নতি প্রাপ্ত হয়ে কুমিল্লা সেনানিবাসে জিওসি দায়িত্ব পালন করেন। ২০১২ সালে তিনি বিজিবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে লে. জে. পদে পদোন্নতি পান। এরপর তিনি আরডকের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে তিন মাস আগে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে নিযুক্ত হন তিনি।

রাজধানীর মোহাম্মদপুরে নুরজাহান রোডে তার বাড়ি। তার বাবা আবদুল ওয়াদুদ ছিলেন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা।। সূত্র: ঈত্তেফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

সাবেক সিইসির সঙ্গে যা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার সঙ্গে (সাবেক সিইসি নূরুল...

Read out all

আবদুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলে গ্রেপ্তার হননি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ফিরলেও তার বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই গ্রেপ্তার করা হয়নি। তিনি...

Read out all

দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

অনলাইন ডেস্ক:  এক ঘণ্টার ইমিগ্রেশন শেষে বিমানবন্দর ছাড়লেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ  রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টায় থাই...

Read out all

ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ; বাবার ঠিকাদারি লাইসেন্স বাতিল

অনলাইন ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক...

Read out all

ছাত্র আন্দোলনে ১৫৮১ জন নিহত হয়েছেন- স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটি

অনলাইন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটি। সর্বশেষ তথ্যমতে সারা দেশে মোট ১৫৮১ জন...

Read out all

সোনার দামে রেকর্ড; ভরি এখন ১ লাখ ২৯ হাজার ৯০২ টাকা

অনলাইন ডেস্ক: দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৫৮১ টাকা বাড়িয়ে নতুন মূল্য...

Read out all