×

অনলাইন ডেস্ক:
রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায় সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই দুর্দান্ত খেলা শুরু করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ফলস্বরুপ ম্যাচ শুরুর ১৯ মিনিটের মাথায় প্রথম সুইজারল্যান্ডের জালে বল পাঠান ব্রাজিল তারকা কৌতিনহো। তবে বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত উভয়পক্ষের কেউ আর গোল করেত পারেনি। দ্বিতীয়ার্ধে খেলার ৪৯ মিনিটে কর্ণারের শর্টে হেড করে ব্রাজিলের জালে বল পাঠান সুইজারল্যান্ডের স্তেভেন জুবার। এ গোলের মাধ্যমে খেলার সমতায় ফিরে সুইজারল্যান্ড। এরপরই ব্রাজিল একাধিববার গোল করার সুযোগ পেলেও গোল করতে পারেনি কেউ। না, ব্রাজিল হারেনি। জিতেনি সুইজারল্যান্ডও। ফলাফল ১-১ গোলে ড্র দুই দলের ম্যাচ।

দেশ-বিদেশে ব্রাজিল আর্জেন্টিনা দলের সবচেয়ে বেশি সাপোর্টার রয়েছে। বিশ্বকাপ খেলায় এবারই প্রথম চান্স পাওয়া দুর্বল আইসল্যান্ডে সাথে ড্র করে মাঠ ছাড়ায় আর্জেন্টিনা ভক্তরা হতাশ হয়েছে। আর্জেন্টিনা তাদের ভক্তদের যেমন হতাশ করেছে। ব্রাজিলের খেলোয়াররাও হতাশ করেছে ভক্তদের। সুইজারল্যান্ডের সাথে ড্র করেই মাঠ ছেড়েছে ব্রাজিলও।

রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলকে হট ফেভারিট মানছিল সবাই। তাদের ওপর প্রত্যাশা ছিল আকাশচুম্বি। কিন্তু প্রথম ম্যাচেই হোচট খেল নেইমার, মার্সেলো, কুতিনহোরা। সুইজারল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত জয় না পাওয়ায় বড় আক্ষেপ তাদের।

ম্যাচের শুরু থেকেই দাপট ধরে রেখেছিল ব্রাজিল। ১১ মিনিটে পাওলিনিয়োর শট ফিরিয়ে দেন সুইস গোল রক্ষক। এরপর নেইমার, জেসুসদের সাজানো আক্রমণগুলো বারবার ফিরে আসছিল সুইজারল্যান্ডের রক্ষণ দূর্গ থেকে। ছোট পাসে কাজ না হওয়ায় ফিলিপ কুতিনহো বড় শটের পরিকল্পনা নেন। প্রথম শটেই সাফল্য। ১৯ মিনিটে ডি বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে বল জালে পাঠান কুতিনহো। ২৬ বছর বয়সী বার্সেলোনার এ মিডফিল্ডারের শট ঝাপিয়েও বাঁচাতে পারেননি গোল রক্ষক।

বক্সের বাইরে থেকে ব্রাজিলের গোলের রেকর্ড বেশ ঈর্ষণীয়। ১৯৬৬ বিশ্বকাপের পর বক্সের বাইরে থেকে ব্রাজিল মোট ৩৭ গোল করেছে। অন্যান্য দলগুলোর থেকে ১১ গোল বেশি সেলেকাওদের।

কুতিনহোর গোলে লিড নিয়ে বিরতিতে যায় ব্রাজিল। বিরতিতে একটি পরিসংখ্যান ব্রাজিলকে বেশ আত্মবিশ্বাসী করে তুলেছিল। প্রথমার্ধে লিড নেয়া শেষ ৩৫ ম্যাচের ৩৪টিই জিতেছিল ব্রাজিল। রবিবার (১৭ জুন) ব্যর্থতার তালিকায় যোগ হলো আরেকটি সংখ্যা।

ম্যাচের ৫০ মিনিটে সুইজারল্যান্ডকে সমতায় ফেরান স্টিভেন জুভের। জেরদার শাকিরির নেওয়া কর্ণার কিক থেকে হেড দিয়ে বল লক্ষ্যভেদ করেন ২৬ বছর বয়সী জুভের। জুভের জাতীয় দলের হয়ে শেষ ৬ ম্যাচের ৬টি গোলেই সরাসরিভাবে অবদান রেখেছেন। ৬ ম্যাচে ৪টি গোল নিজে করেছেন। অ্যাসিস্ট করেছেন ২টি।

এরপর বহু আক্রমণে সুইস রক্ষণ দূর্গ ব্যস্ত রাখলেও গোল পায়নি ব্রাজিল। কোনোভাবেই সুইস জাল খুঁজে পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচ ড্র হলেও রেফারির একটি সিদ্ধান্তে হতাশ করেছে ব্রাজিলিয়ানদের। ৭৩ মিনিটে নেইমারের বাড়ানো পাসে বল নিয়ে ডি বক্সে ঢুকেন জেসুস। তাকে আটকে রাখেন আকিনঝি। এক পর্যায়ে পড়েও যান জেসুস। নিশ্চিত ফাউল চোখ এড়িয়ে যায় মেক্সিকান রেফারি চেসার রামোসের। ব্রাজিলের খেলোয়াড়রা ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভার) প্রযুক্তির আবেদন করলেও তা নাকোচ করে দেন প্রথমবারের মতো বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করতে নামা চেসার রামোস।

রেফারির সিদ্ধান্ত মেনে নেয়া ছাড়া ওই সময়টায় কিছু করার ছিল না ব্রাজিলের। শেষ পর্যন্ত ওই আক্ষেপই হয়তো করছে তিতের শিষ্যরা।

১৯৭৮ সালের পর এই প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচে জিতেনি ব্রাজিল। সেবারও সুইডেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল সেলেকাওরা। এরপর নয়টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয় ছিল ব্রাজিলের। কিন্তু এবার পারল না নেইমাররা। হেক্সা মিশনে রাশিয়ায় আসা ব্রাজিল ঘুরে দাঁড়াতে পারবে তো?

অপরদিকে, ব্রাজিলের বিপক্ষে ড্র করে ইতিহাস গড়েছে সুইজারল্যান্ড। ব্রাজিল ম্যাচসহ সবশেষ ১০ ম্যাচের মধ্যে তারা একটিতেও হারেনি।

রবিবারের (১৭ জুন) ম্যাচের আগে ৯টি ম্যাচের ৯টিতে জিতেছে ইউরোপের এ দেশ। এর আগে তারা পর্তুগালকে ২-০ গোলে, হাঙ্গেরিকে ৩-২ গোলে, অ্যান্ডোরাকে ২-১ গোলে, আইসল্যান্ডকে ২-০ গোলে, লাটভিয়াকে ১-০ গোলে, দ্বিতীয় বারের সাক্ষাতে আবারও আইসল্যান্ডকে ২-০ গোলে, অ্যান্ডোরাকে ৩-০ গোলে, লাটভিয়াকে ৩-০ গোলে দ্বিতীয়বার এবং হাঙ্গেরিকে ৫-২ গোলে দ্বিতীয়বার হারিয়েছিল।

আর রাশিয়া বিশ্বকাপে রবিবারের (১৭ জুন) রাতে নিজেদের প্রথম ম্যাচে নেইমার-জেসুসদের রুখে দিয়ে অপরাজিত থাকল দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কারাতে কোচ লাইসেন্সিং পরীক্ষায় নাজমুল খন্দকারের সফলতা

প্রেস বিজ্ঞপ্তি:কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় সসম্মানে সফলতা অর্জন করেছেন সেনসি মোঃ নাজমুল হাসান খন্দকার। তিনি এলিট কারাতে পয়েন্টে প্রশিক্ষণ প্রদান করছেন। বাংলাদেশ...

Read out all

এশিয়ান চ্যাম্পিয়নশিপ পদকপ্রাপ্ত কুমিল্লার মাহিনের পাশে ভিভাসিটি ফুড কোর্ট

গত  ফেব্রুয়ারি ইন্ডিয়ার নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ এশিয়ান সাবাতে চ্যাম্পিয়নশিপ-২০২৫ প্রতিযোগিতায় এশিয়ার ১৬ টি দেশ অংশগ্রহণ করে। বাংলাদেশ থেকে ১২জনের একটি...

Read out all

জাকের আলির দুর্দান্ত ব্যাটিং ; ১৯০ রানে টার্গেট!

গত দুই ম্যাচেই বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। বাজে শুরুর পর সংগ্রহটাও বড় হয়নি টাইগারদের। তবে আজ উদ্বোধনী জুটিতে পরিবর্তন আসে। চোটের...

Read out all

ফর্ম নিয়ে তীব্র সমালোচনা ; অবশেষে নেতৃত্ব ছাড়তে চান শান্ত

অনলাইন ডেস্ক: চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পান নাজমুল হোসেন শান্ত। কিন্তু যে প্রত্যাশা নিয়ে তার কাঁধে নেতৃত্ব...

Read out all

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের মনোমুগ্ধকর সেঞ্চুরি

  অনলাইন ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ২৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের। সেই অবস্থা থেকে অসামান্য ব্যাটিংয়ে দলকে ট্র্যাকে ফেরান...

Read out all

টাইব্রেকারে ব্রাজিলকে বিদায় করে সেমিতে উরুগুয়ে

কোপা আমেরিকার গ্রুপ পর্বে উড়ন্ত পারফরম্যান্স ছিল উরুগুয়ের। জিতেছে তিনটি ম্যাচেই। ব্রাজিল অবশ্য দুটি ড্রয়ে আসল ব্রাজিল হয়ে উঠতে পারেনি। কিন্তু পাঁচবারের...

Read out all