×

অনলাইন ডেস্ক:
এই জার্মানিই কি গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন? জার্মানির খেলা দেখে যেকোন ফুটবল সমর্থকেরই এই কথাটা প্রথমে মাথায় আসবে। হ-য-ব-র-ল রক্ষণভাগের পুরো ফায়দা তুলে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে প্রথম ম্যাচেই ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের প্রথম অঘটনের জন্ম দিল মেক্সিকো। ১৯৯৮ সালে চ্যাম্পিয়নদের পরের বিশ্বকাপেই গ্রুপ পর্ব থেকে বিদায়, ২০০৬ সালের চ্যাম্পিয়নদের ২০১০ বিশ্বকাপের গ্রুপ পর্বে বিদায়, ২০১০ বিশ্ব চ্যাম্পিয়নদের পরের বিশ্বকাপের গ্রুপ পর্বে বিদায়! এবারও কি তাহলে জার্মানি? হয়তো গ্রুপ পর্ব শেষেই এর ফলাফল পাওয়া যাবে। কিন্তু বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামার আগে বিতর্ক ও সমালোচনাতেও জর্জরিত ছিল জার্মান দল। সেগুলো থেকে যে জারমানি মুক্ত হতে পারেনি খেলায় সেটিই প্রমাণ হয়।

ম্যাচের এক মিনিটের মাথায় গোলের সুযোগ পেয়েছিল মেক্সিকো। লোজানোর শট ডি বক্সের ভেতর ব্লক করেন জার্মান ডিফেন্ডার বোয়াটেং। ৩ মিনিটে ডান পাশ থেকে ভেরনারের শট গোলবারের সামান্য বাইরে দিয়ে চলে যায়। ১০ মিনিটে হেরেরার দূরপাল্লার দুর্বল শট সহজেই রুখে দেন নয়্যার। দু’দলের আক্রমণাত্মক খেলায় লড়াইটা হয়ে ওঠে জমজমাট। ২২ মিনিটে টনি ক্রুসের ডি বক্সের বাইরে থেকে বা-পায়ের শট সহজেই রুখে দেন ওচোয়া।

ম্যাচে গতি ও কাউন্টার এটাক দিয়ে জার্মানিকে দিশেহারা করে ফেলে মেক্সিকো। ৩৫ মিনিটেই জার্মান রক্ষণভাগ ভাঙেন লোজানো। কাউন্টার এটাক থেকে হাভিয়ের হার্নান্দেজের কাছ থেকে বল পেয়ে ডি বক্সের ভেতর এক জার্মান ডিফান্ডারকে কাটিয়ে ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করে দর্শনীয় এক গোল করেন এই ফুটবলার।

 

৩৯ মিনিটে ম্যাচে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল জার্মানি কিন্তু টনি ক্রুসের শট বারে লেগে ফিরে আসলে গোল বঞ্চিত হয় জার্মানরা। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মেক্সিকো।

দ্বিতীয়ার্ধে খেলায় গতি আনার জন্য খেদেইরার বদলি হিসেবে রয়েসকে নামান কোচ। ৬৫ মিনিটে ডিবক্সের ভেতর কিমিখের দুর্বল শট গোলবারের সামান্য উপর দিয়ে চলে যায়। ৬৭ মিনিটে ডি বক্সের ভেতর ড্রাক্সলারের শট মেক্সিকোর রক্ষণভাগের খেলোয়াড়ের পায়ে লেগে বাইরে না গেলে সমতায় ফিরতে পারতো জার্মানি। এর ঠিক এক মিনিট পরে ভেরনার গোলমুখে দাঁড়িয়ে গোলের সহজ সুযোগ মিস করেন।

ম্যাচের ৭৬ মিনিটে ডি বক্সের বাইরে থেকে আবারো টনি ক্রুসের শট। কিন্তু এবারও গোলবারের বাইরে দিয়ে চলে যায়। ৮১ মিনিটে পুরো উন্মুক্ত জার্মান রক্ষণভাগের ফায়দা তুলতে ব্যর্থ হন মেক্সিকোর ফুটবলার লায়ুন। ৮৪ মিনিটে আবারো টনি ক্রুসের শট রুখে দেন গোলবারের অতন্দ্র প্রহরী ওচোয়া।

৮৯ মিনিটে রান্ডটের শট দ্বিতীয়বারের মত গোলবারে লেগে ফিরে আসলে হতাশা নেমে আসে জার্মান শিবিরে। ৯০ মিনিটে বোয়াটেংয়ের দূরপাল্লার শট নত শিকার করে ওচোয়ার সামনে। শেষ দিকে আর চেষ্টা করেও মেক্সিকোর রক্ষণভাগে চির ধরাতে পারেনি জার্মানরা। ফলে ১-০ গোলের হার দিয়ে বিশ্বকাপ শুরু করে আবারো সেই চ্যাম্পিয়নদের প্রথম রাউন্ড থেকে বিদায়ের প্রথাকে জোরালো করলো জার্মানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় মাকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নগরীতে মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন মা। মঙ্গলবার (২৬ মে) সকালে নগরীর চকবাজার পশ্চিম বালুধুম এলাকায় ঘটে এই ঘটনা।...

Read out all

কোরবানির পশু পালন প্রান্তিক খামারিদের বছরের বড় আয়ের উৎস

নিজস্ব প্রতিবেদক: তিনি বলেন, বাংলাদেশে প্রতিবছর বিপুলসংখ্যক গবাদিপশু কোরবানি হয়, যা বিশ্বের অন্যতম বৃহৎ কোরবানির আয়োজন। এ উপলক্ষে সারা দেশের কৃষক ও...

Read out all

দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন সেনাসদস্যরা ব্যারাকে ফিরছেন: কুমিল্লায় সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক:সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ২০২৪ সালে দেশের প্রয়োজনে সেনাসদস্যরা মাঠে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা ধীরে ধীরে ব্যারাকে...

Read out all

কুমিল্লায় হাত-পা বেঁধে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্য ; প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচংয়ে মাদক বিক্রির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামিকে...

Read out all

কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী মা-মেয়ে নিহত

চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চার যাত্রী। সোমবার (১৮...

Read out all

কিডনি দিচ্ছেন মা, ছেলেকে বাঁচাতে দরকার ১৮ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: সংসারের হাল ধরতে গিয়ে নিজের জীবনটাই আজ অনিশ্চয়তার মুখে ইউসুফ জামান পলিনের। কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর পূর্ব পাড়ার এই তরুণ...

Read out all