×

অনলাইন ডেস্ক:
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে ৯ বছরে ৯ মিনিটও আন্দোলনের মাঠে দেখা যায়নি। আগামী ৩ মাসে বিএনপি কী করে সেটা আমরা দেখব।

সোমবার বিকেলে কুমিল্লার পদুয়ার বাজার সংলগ্ন উত্তর রামপুর এলাকায় কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, বেগম জিয়ার স্বাস্থ্য কিংবা চিকিৎসা নিয়ে বিএনপির মাথাব্যথা নেই। তাদের মাথাব্যথা হচ্ছে ঈদের পর সর্বাত্মক আন্দোলনের ঘোষণা কার্যকর করার জন্য একটা ইস্যু তৈরি করা। সিএমএইচ’র চেয়ে ভালো চিকিৎসা দেশে আর কোথাও নেই। এটা চ্যালেঞ্জ করে বলতে পারি। সেখানে বেগম জিয়া কেন যেতে চান না?

মন্ত্রী আরও বলেন, কারাগারে বেগম জিয়া প্রথম শ্রেণির মর্যাদা পাচ্ছেন। সেখানে বেগম জিয়া ব্যক্তিগত গৃহপরিচারিকা পেয়েছেন যা পৃথিবীর কোনো কারাগারে নেই। মির্জা ফখরুল কারাগার নিয়ে যেসব কথা বলছেন তা কি তিনি দেখেছেন? প্রমাণ ছাড়া এসব অভিযোগ গ্রহণযোগ্য নয়।

বিএনপি নেতা মওদুদ আহমদকে বাড়ি থেকে মতবিনিময় করতে যেতে দেয়া হয়নি প্রসঙ্গে মন্ত্রী বলেন, মওদুদ সাহেবের গণতন্ত্র সকাল ১০টার মধ্যে ভোট শেষ। তিনি আন্দোলনের ইস্যু খুঁজতে গিয়ে নাটক করেছেন।

এ সময় সওজ-কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান, কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী অরুন আলো চাকমা, নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিল্পবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এনামুল হক মিয়াজী, সওজ, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all