×

অনলাইন ডেস্ক:
স্বামী প্রতিবেশী এক নারীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল। স্ত্রী এই অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করতেই তার যৌনাঙ্গে বাঁশ ঢুকিয়ে হত্যা করেছে। এমন অভিযোগ উঠেছে ওই ঘাতক স্বামীর বিরুদ্ধে।

ভারতের মালদার পুখুরিয়ার ছরকামারি গ্রামে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, মালদার পুখুরিয়ার ছরকামারি গ্রামের বাসিন্দা গেদু শেখ। তিনি পেশায় একজন লরিচালক। গেদুই তার স্ত্রী এমন নির্মমভাবে খুন করেছে।

স্থানীয়রা জানান, পেশায় লরিচালক গেদু প্রতিবেশী সাহানুর বেওয়া নামে এক নারীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। গত কয়েক মাস ধরেই তাদের মধ্যে এই সম্পর্ক চলে আসছিল। স্বামীর পরকীয়া সম্পর্কের কথা জানতে পেরে প্রতিবাদ করেন গেদুর স্ত্রী মিনু বিবি। বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে প্রায় প্রতিদিনই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-অশান্তি লেগে থাকত। গত বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ চরমে পৌঁছায়।

অভিযোগ, তখনই স্ত্রী মিনু বিবির উপর চড়াও হয় গেদু শেখ। প্রথমে স্ত্রী মিনু বিবিকে প্রচণ্ড মারধর করে। এরপরই স্ত্রীর যৌনাঙ্গে বাড়ির কাজে ব্যবহারের জন্য পড়ে থাকা বাঁশ ঢুকিয়ে তাকে খুন করে সে। এখানেই থেমে থাকেনি ঘাতক স্বামী, খুনের পর সমস্ত প্রমাণ লোপাট করতে মিনু বিবিকে ফাঁসিতে ঝুলিয়ে দেয় গেদু। এমনকি স্ত্রী মিনু বিবির খুনের সময় ঘটনাস্থলেই উপস্থিত ছিল গেদু শেখের প্রেমিকা সাহানুর বেওয়া।

ঘটনার দিন সকালে গ্রামবাসীরা ঘরের মধ্যে থেকে মিনু বিবির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। গ্রামবাসীরা প্রথমে মিনু বিবি আত্মহত্যা করেছে ভেবে নেয়, কিন্তু পরে মেঝেতে রক্তের দাগ দেখে তারা খুনের বিষয়ে নিশ্চিত হয়। আর সঙ্গে সঙ্গেই তারা পুখুরিয়া থানায় খবর দেয়।

এলাকাবাসী ও মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে, ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী গেদু শেখ ও প্রতিবেশী প্রেমিকা সাহানুর বেওয়া পলাতক রয়েছে। ইতোমেধ্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে দিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

গাজায় ফের বর্বরোচিত হামলা, শিশুসহ নিহত অন্তত ৮১

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের বর্বরোচিত হামলায় কমপক্ষে ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে উত্তর গাজায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলায়...

Read out all

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স...

Read out all

ভিসা ছাড়াই পাকিস্তানে যাতায়াত করতে পারবে বাংলাদেশিরা

অনলাইন ডেস্ক: দুই সপ্তাহ আগে পাকিস্তান নতুন ভিসা নীতিমালা ঘোষণা করেছে। এর আওতায় বাংলাদেশসহ ১২৬টি দেশের নাগরিকরা ভিসা ছাড়া পাকিস্তানে যাতায়াত করতে...

Read out all

সৌদি আরবে কুমিল্লার প্রবাসীকে মারধর করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকসৌদি আরবের রিয়াদ শহরে সন্ত্রাসী হামলায় সেলিম সজীব নামে এক বাংলাদেশি প্রবাসী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ৪ এপ্রিল, স্থানীয় সময়...

Read out all

যে কারণে গুহার ভেতরে গিয়েছিল কিশোর ফুটবলাররা !

অনলাইন ডেস্ক: অবশেষে দুঃস্বপ্নের গুহা থেকে মুক্তি মিলল। মুক্ত বাতাসে শ্বাস নিল থাই খুদে ফুটবলাররা। থাইল্যান্ডের জলমগ্ন গুহা থাম লুয়াংয়ের চার কিলোমিটার...

Read out all

এবার কোথায় যাবে মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধরা ?

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ায় শনিবার শেষ হচ্ছে অবৈধ অভিবাসীদের বৈধকরণের সকল প্রক্রিয়া। শনিবার রাত ১২টা পর্যন্ত পুত্রাযায়া ইমিগ্রেশন অফিসে চলবে ফিঙ্গারিংয়ের কার্যক্রম। তবে...

Read out all