নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায় মানবতার সেবায় রক্তদানসহ সামাজিক কার্যক্রম পরিচালনাকারী স্বেচ্ছাসেবী সংগঠন ‘কুমিল্লা ব্লাড ডোনার্স’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় ঝাউতলায় মক্কা হসপিটালে আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মক্কা হসপিটালের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন , বিশেষ অতিথি হিসেবে ছিলেন মক্কা হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার মামুন ,
মক্কা হসপিটাল প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম কিবরিয়া সুমন, মক্কা হসপিটাল ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সোহাগ সহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন কুমিল্লা ব্লাড ডোনার্স সভাপতি তানভীর আহমেদ বাইজিদ ও প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হৃদয়সহ কর্মকর্তা বৃন্দ সকল উপস্থিত ছিলেন।
সংগঠনের সদস্যরা জানান, রক্তদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি সমাজে স্বেচ্ছাসেবী ও মানবিক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করাই তাদের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির বিগত দিনের কার্যক্রমের মূল্যায়নের পাশাপাশি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানবিক সেবা কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হবে।