×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে| বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সদস্য ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন| কুমিল্লা প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের ১৭ সদস্যের নির্বাহী পরিষদের নির্বাচন আজ ৩০ জুলাই অনুষ্ঠিত হবে| সেদিন বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রেস ক্লাব ভবনে ভোটগ্রহণ চলবে|

নির্বাচনী তফসিল অনুযায়ী, এবারের নির্বাচনে ১৭টি পদের বিপরীতে মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন| সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৫ জন এবং সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, পাঠাগার সম্পাদক, তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক এবং সাহিত্য ও ক্রীড়া সম্পাদক পদে ২ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন| এছাড়া নির্বাহী সদস্য পদে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন|

অন্যদিকে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে একমাত্র প্রার্থী হওয়ায় এন. কে. রিপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন|

কুমিল্লা প্রেস ক্লাবের মোট ভোটার সংখ্যা ৭০ জন| নির্বাচন পরিচালনায় তিন সদস্যের নির্বাচন কমিশন দায়িত্ব পালন করছেন| প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন আলহাজ শাহ মোহাম্মদ আলমগীর খান| সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন বদরুল হুদা জেনু ও আবুল হাসানাত বাবুল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

amitmazumdercml@gmail.com

Related Posts

বরুড়ায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, গণপিটুনির চেষ্টায় পুলিশ সদস্য আহত

বরুড়া প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় বলাৎকারের অভিযোগে এক যুবককে আটক করতে গিয়ে এসআই মিশন চৌধুরী সহ আনুমানিক আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বুধবার...

Read out all

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার...

Read out all

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all

কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক-৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা...

Read out all

কেন আত্মগোপন গেলেন শিবির নেতা; উদ্ধারের পর কেন ধ/র্ষ/ণ ও ভ্রু/ণ নষ্টের মামলা দিল নারী?

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দিতে ধর্ষণের মাধ্যমে এক নারীকে অন্তঃসত্ত্বা করার পর ওষুধ খাইয়ে তার ভ্রূণ নষ্ট করার অভিযোগে ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে...

Read out all