×

মো: জুয়েল রানা:
কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের নতুন ভাটেরারচর গ্রামে চর দখলকে কেন্দ্র করে তিতাস উপজেলার নতুন ভাটেরারচর এবং মেঘনা উপজেলার চর বিনোদপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ টেটাযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে এক নারী নিহত হয়েছেন এবং উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

রবিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নতুন ভাটেরারচর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত কোহিনুর (৪৫) মেঘনা উপজেলার চর বিনোদপুর গ্রামের কাবিল মিয়ার স্ত্রী। মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, সংঘর্ষ চলাকালে কোহিনুরের গলায় টেটা বিদ্ধ হলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঠালিয়া নদীর দক্ষিণ পাড় এবং নতুন ভাটেরারচর গ্রামের পশ্চিম-দক্ষিণ পাশে জেগে ওঠা একটি চর দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তিতাস উপজেলার নতুন ভাটেরারচর এবং মেঘনা উপজেলার চর বিনোদপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধ চলে আসছে। এর আগে একাধিকবার টেটাযুদ্ধ, লুটপাট ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

এরই ধারাবাহিকতায় রবিবার বিকেলে মেঘনা উপজেলার চর বিনোদপুর ও আলীপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নৌকাযোগে নতুন ভাটেরারচর গ্রামে প্রবেশ করে। এ সময় লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে স্থানীয়রা দাবি করেন। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে টেটাযুদ্ধের একপর্যায়ে কোহিনুর নিহত হন। এছাড়া উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

খবর পেয়ে তিতাস ও মেঘনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন ভাটেরারচর গ্রামের বাসিন্দারা আশঙ্কা করছেন, যে কোনো সময় আবারও সংঘর্ষ, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিতাস ও মেঘনা থানার পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

amitmazumdercml@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all