×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা নগরীতে মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন মা। মঙ্গলবার (২৬ মে) সকালে নগরীর চকবাজার পশ্চিম বালুধুম এলাকায় ঘটে এই ঘটনা। নিহত রেহানা বেগমের (৫৫) ছেলে রামিম ইসলাম বাবু (২৭) কে পরে নগরীর টমছমব্রিজ এলাকা থেকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন রামিম ইসলাম বাবু। মাদকের টাকার জন্য প্রায়ই তিনি তার মা রেহানা বেগমের ওপর নির্যাতন চালাতেন। ঘটনার আগের রাত থেকেও মায়ের সঙ্গে তার বিরোধ চলছিল বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

মঙ্গলবার সকালে হঠাৎ করেই ঘরের ভেতর দা দিয়ে মায়ের মাথায় আঘাত করেন রামিম। গুরুতর আহত অবস্থায় রেহানা বেগমের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা।

প্রত্যক্ষদর্শী মাওলানা তাজুল ইসলাম বলেন, ছেলেটি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। প্রায়ই তার মায়ের ওপর অত্যাচার করতো। গত রাত থেকেও মাদকের টাকার জন্য ঝামেলা করছিল। সকালে দেখি দা দিয়ে তার মায়ের মাথায় কোপ দেয়।

ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত রামিম ইসলাম বাবুকে নগরীর টমছমব্রিজ এলাকা থেকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার ফাঁড়ির ইনচার্জ তাপস চন্দ্র রায়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। আহত অবস্থায় রেহানা বেগমকে হাসপাতালে নেওয়া হলেও পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

amitmazumdercml@gmail.com

Related Posts

কোরবানির পশু পালন প্রান্তিক খামারিদের বছরের বড় আয়ের উৎস

নিজস্ব প্রতিবেদক: তিনি বলেন, বাংলাদেশে প্রতিবছর বিপুলসংখ্যক গবাদিপশু কোরবানি হয়, যা বিশ্বের অন্যতম বৃহৎ কোরবানির আয়োজন। এ উপলক্ষে সারা দেশের কৃষক ও...

Read out all

দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন সেনাসদস্যরা ব্যারাকে ফিরছেন: কুমিল্লায় সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক:সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ২০২৪ সালে দেশের প্রয়োজনে সেনাসদস্যরা মাঠে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা ধীরে ধীরে ব্যারাকে...

Read out all

কুমিল্লায় হাত-পা বেঁধে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্য ; প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচংয়ে মাদক বিক্রির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামিকে...

Read out all

কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী মা-মেয়ে নিহত

চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চার যাত্রী। সোমবার (১৮...

Read out all

কিডনি দিচ্ছেন মা, ছেলেকে বাঁচাতে দরকার ১৮ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: সংসারের হাল ধরতে গিয়ে নিজের জীবনটাই আজ অনিশ্চয়তার মুখে ইউসুফ জামান পলিনের। কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর পূর্ব পাড়ার এই তরুণ...

Read out all

কুমিল্লায় ওমেন্স আর্ট বিউটি পার্লার উদ্বোধন করলেন নায়িকা বিদ্যা সিনহা মীম।

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় সর্বাধুনিক ওমেন্স আর্ট বিউটি পার্লার উদ্বোধন করলেন জনপ্রিয় চিত্র নায়িকা  জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মীম। শুক্রবার বিকেলে বর্নিল আয়োজনে...

Read out all