Sunday, 23 August 2026 ইপেপার

বরুড়ায় ডিবি পুলিশের ছদ্মবেশে গরু ডাকাতির চক্রের ৮ সদস্য আটক, অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার বরুড়ায় ডিবি পুলিশের ছদ্মবেশ ধারণ ও ডিবি পুলিশের পোষাক পরিধান করে স্থানীয় ডাকাতদের সহায়তায় গরু ডাকাতির উদ্দেশ্যে ডাকাত দলের ৮ জন দেশীয় অস্ত্র সহ আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৯মে) রাত ১১ টায় খোশবাস (দক্ষিণ) বড় হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক।
তিনি জানান, আটককৃতরা সংঘবদ্ধভাবে আইন শৃঙ্খলা বাহিনী (ডিবি পুলিশ) পরিচয় দিয়ে পিকআপ ও মাইক্রোবাস যোগে দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কে গরু ডাকাতি সহ ডাকাতি করেছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আটককৃতরা হলেন,
১. মোঃ খলিলুর রহমান (৪৯), পিতা- আবুল হাসেম মৃধা, সাং- রাম বল্লভ (বেতাগী সানকিপুর), থানা- দশমিনা, জেলা- পটুয়াখালী, ২. মোঃ সুমন মোল্লা (৪১), পিতা- মোঃ মোজাফফর হোসেন, সাং- চাঁদত্রিশিরা (পয়সার হাট), থানা- আগৈলঝারা, জেলা- বরিশাল, ৩. মোঃ হারুন মল্লিক (৪৬), পিতা- মৃত চান্দু মল্লিক, সাং- বিলবিলাস, উপজেলা/থানা- বাউফল, জেলা- পটুয়াখালী, ৪. মোঃ মাহতাব হোসেন মৃধা (৩৮), পিতা- মোঃ দেলোয়ার হোসেন মৃধা, সাং- কেরা বুনিয়া, থানা- আমতলী, জেলা- বরগুনা, ৫. আবুল কাশেম প্রঃ কাসেম (৪৪), পিতা- মৃত মুসলিম, সাং- বদলীপুর, উপজেলা/থানা- তজুমুদ্দিন, জেলা- ভোলা, ৬. মোঃ সোহাগ রানা (৪৫), পিতা- মোঃ আঃ সালাম সরদার, সাং- বেতাগী, থানা- দশমিনা, জেলা- পটুয়াখালী, ৭. মোঃ মোশারফ মেলকার (৪৬), পিতা- মোঃ মেছের আলী মেলকার, সাং- বেতাগী, থানা- দশমিনা, জেলা- পটুয়াখালী, ৮. মোঃ নুরুল হক (৪৪), পিতা- ইউনুছ প্যাদা, সাং- চর আন্ডা, থানা- রাঙ্গাবালী, জেলা- পটুয়াখালী।

তাদের থেকে ২ টি DB লিখা কূটি, খ) ০১ টি হ্যান্ডকাফ ও হ্যান্ডকাফের দুইটি চাবী, গ) ০১ টি নীল রংয়ের লেজার লাইট, ঘ) ০১ টি স্টিলের তৈরি ম্যাজিক স্টিক, ঙ) ০১ টি কাঠের বাটযুক্ত হাতুড়ি, চ) ০১ টি সিলভার রংয়ের এসএস পাইপ দ্বারা তৈরি চাইনিজ কুড়াল সাদৃশ্য দেশীয় ধারালো অস্ত্র, ছ) ০১ টি কাঠের বাটযুক্ত ধারালো ছুরি, জ) ০১টি কাঠের বাটযুক্ত ধারালো লম্বা ছুরি, ঝ) ০১টি স্টিলের কাটার উদ্ধার পূর্বক একটি ডাকাতি প্রস্তুতি মামলা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *