×

নিজস্ব প্রতিবেদক।। 

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচন। 

 আজ সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এরমধ্যে দুপুর সোয়া ১টা হতে পৌনে ২টা পর্যন্ত ৪৫ মিনিট বিরতি। এবছর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩টি প্যানেল। এবছর ১২শ ৮৭ জন ভোটার গোপন ব্যালট পেপারের মাধ্যমে তাদের সুচিন্তিত মতামত প্রকাশ করবেন। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ও ভোট গননা শেষ হলে পরদিন শুক্রবার ফলাফল ঘোষণা করা হবে।

জানা যায়, বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা মনোনীত প্যানেলের সভাপতি পদপ্রার্থী এডভোকেট মোঃ সহিদ উল্লাহ-৪, সহ-সভাপতি পদপ্রার্থী এডভোকেট মোঃ আবদুল বাতেন মজুমদার ও এডভোকেট মোঃ জাকির হোসেন-৪, সাধারণ সম্পাদক পদপ্রার্থী এডভোকেট মোঃ মাহাবুবুল হক খন্দকার, সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ এনামুল হক সরকার, ট্রেজারার পদপ্রার্থী এডভোকেট মোঃ আবু মুছা ভূঁঞা, লাইব্রেরি সেক্রেটারি পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ আবুল কাশেম (কমল), এনরোলমেন্ট সেক্রেটারি পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া, আইটি সম্পাদক পদপ্রার্থী এডভোকেট ফারহানা সেলিম ও রিক্রিয়েশন সেক্রেটারি পদপ্রার্থী এডভোকেট মোঃ সাইফুর রহমান (সায়েম) এবং কার্যনির্বাহী কমিটির সদস্য পদপ্রার্থী এডভোকেট মোঃ আবুল হাসনাত হিমেল, এডভোকেট বেলাল হোসেন, এডভোকেট মোঃ ইসমাইল হোসেন, এডভোকেট মোঃ লোকমান হোসেন ও এডভোকেট মোঃ সাইফুল ইসলাম। 

অন্যদিকে, বিএনপি’র একাংশ জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ কুমিল্লা প্যানেল থেকে সম্পাদকীয় পাঁচটি পদে নির্বাচন করছেন সভাপতি পদপ্রার্থী এডভোকেট মোঃ ইউসুফ আলী, সহ-সভাপতি পদপ্রার্থী এডভোকেট মোঃ নূরুল হুদা কাজল, সাধারণ সম্পাদক পদপ্রার্থী এডভোকেট তৌফিক আহমেদ চৌধুরী (আকাশ), লাইব্রেরী সেক্রেটারি পদপ্রার্থী এডভোকেট মোঃ আরিফুর রহমান (জামিল) ও রিক্রিয়েশন সেক্রেটারি এডভোকেট মোঃ মোজাদ্দেস হাসান আদনান। 

নিরপেক্ষ প্যানেল “ফারুক-জামান” পরিষদের সভাপতি পদপ্রার্থী এডভোকেট মোঃ গোলাম ফারুক, সহ-সভাপতি পদপ্রার্থী এডভোকেট মোঃ মাহাবুবুর রহমান-২ ও এডভোকেট মোঃ আবু ইউসুফ, সাধারণ সম্পাদক পদপ্রার্থী এডভোকেট মোঃ নেয়ামত উল্ল্যা চৌধুরী (জামান), সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এনরোলমেন্ট সেক্রেটারি পদপ্রার্থী এডভোকেট মোঃ হারুনুর রশীদ (সবুজ), আইটি সম্পাদক পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ শাহ আলম ও রিক্রিয়েশন সেক্রেটারি পদপ্রার্থী এডভোকেট মোঃ আশফাক উদ্দিন ঝোটন এবং কার্যকরী নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ফেরদৌসী আক্তার লাকী, এডভোকেট মোঃ মিজানুর রহমান, এডভোকেট নিগার সুলতানা (সোনিয়া) ও এডভোকেট নসরুল হাসান অপু। এছাড়াও লাইব্রেরী সেক্রেটারি পদে স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন এডভোকেট মোঃ জহিরুল ইসলাম।

এদিকে, নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন যে, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

amitmazumdercml@gmail.com

Related Posts

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার...

Read out all

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all

কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক-৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা...

Read out all

কেন আত্মগোপন গেলেন শিবির নেতা; উদ্ধারের পর কেন ধ/র্ষ/ণ ও ভ্রু/ণ নষ্টের মামলা দিল নারী?

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দিতে ধর্ষণের মাধ্যমে এক নারীকে অন্তঃসত্ত্বা করার পর ওষুধ খাইয়ে তার ভ্রূণ নষ্ট করার অভিযোগে ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে...

Read out all

কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান আহসান পারভেজ

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন হিসেবে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মো. আহসান পারভেজ। তিনি দেবিদ্বার সরকারি এস এ সরকারি কলেজের...

Read out all