×

জাগো কুমিল্লা ডেস্ক:
কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে তার ভাই ইফাদ হোসেন। তারা পৌর এলাকার গোমারবাড়ির গ্রামের পূর্ব পাড়া মিয়াজী বাড়ির ফল ব্যবসায়ী আবুল খায়েরের সন্তান।স্থানীয় সূত্রে জানা গেছে, পুরোনো মাটির ঘরটির সংস্কার কাজ চলছিল।

রোববার রাত ৯টায় জান্নাতুল নাইমা ও ইফাদ হোসেন ওই ঘরে গিয়ে ঘরের দেয়ালের ভেতরে ইঁদুরের গর্ত দেখে লাঠি দিয়ে আঘাত করে। এতে দেয়াল ভেঙে দুইজনই চাপা পড়ে আহত হয়। বাড়ির লোকজন তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জান্নাতুল নাইমাকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জান্নাতুল নাইমা চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সোমবার (৯ মার্চ) সকালে নামাজে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। তার ভাই চৌদ্দগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ইফাদ হোসেন প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার উন্নতি হওয়ায় বাড়িতে নেওয়া হয়েছে।

‎চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, মাটির দেয়াল চাপায় আহত স্কুলছাত্রী জান্নাতুল নাইমাকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা পাঠানো হয়।শুনেছি, সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। এছাড়া তার ভাই ইফাদ হোসেনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

amitmazumdercml@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

অমিত মজুমদার, কুমিল্লা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের...

Read out all