Tuesday, 25 August 2026 ইপেপার

কান্দিরপাড়ে শুভ উদ্বোধন হচ্ছে ‘সতেজ বাংলা ফুড’-এর ৫ম শোরুম: ৩ দিন চলবে বিশেষ অফার


নিজস্ব প্রতিবেদক:
ভেজালমুক্ত ও খাঁটি খাবারের নিশ্চয়তা নিয়ে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে ৫ম শোরুমের যাত্রা শুরু করতে যাচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড ‘সতেজ বাংলা ফুড’। আগামীকাল ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ (বুধবার) কান্দিরপাড় সিটি মার্কেটে (নিউ মার্কেটের পশ্চিম পাশে) জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই শোরুমটির শুভ উদ্বোধন করা হবে।
প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব কারখানায় উৎপাদিত বাহারি রকমের মিষ্টি, বেকারি পণ্য এবং ফাস্ট ফুড নিয়ে ভোজনরসিকদের মন ইতিমধ্যে জয় করেছে। এছাড়াও নিজস্ব তত্ত্বাবধানে উৎপাদিত দুগ্ধজাত পণ্য যেমন— ঘি, বাটার ও মাঠার পাশাপাশি সংগ্রহকৃত মধু, খেজুরের গুড় এবং আখের গুড়সহ দেশী ও বিদেশী অর্গানিক ফুড পাওয়া যাবে এখানে। সরাসরি আমদানিকারকের কাছ থেকে সংগৃহীত উন্নত মানের খেজুর, বাদাম ও কিসমিসও থাকছে বিক্রয় তালিকায়।
শুভ উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ চমক থাকছে। আগামী ২৫, ২৬ ও ২৭শে ফেব্রুয়ারি টানা তিনদিন ২০০০ টাকার পণ্য ক্রয় করলেই ক্রেতারা পাচ্ছেন বিশেষ মেম্বারশিপের সুবিধা। এছাড়া সব ধরণের পণ্যে থাকছে ১০% পর্যন্ত নগদ ছাড় ।


সতেজ বাংলা ফুড বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর নুরুল ইসলাম মুন্সি জানান, আমরা সবসময় সতেজ এবং মানসম্মত পণ্য গ্রাহকদের হাতে তুলে দিতে অঙ্গীকারবদ্ধ। আমাদের নিজস্ব তদারকিতে তৈরি পণ্যগুলো কুমিল্লার মানুষের মন জয় করতে পেরেছি বলে আমরা কান্দিরপাড়ে ৫ম শো রুম উদ্বোধন করছি। আমাদের সম্মানিত কাস্টমারদের দীর্ঘদিনের অনুরোধ ছিল কান্দিরপাড়ে শোরুম চালু । আল্লাহর রহমতে আমরা সার্থক হয়েছি। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন । কুমিল্লাবাসীকে আমাদের কান্দিরপাড় শোরুম আমন্ত্রণ জানাচ্ছি।
উল্লেখ্য ২০২০ সালে সতেজ বাংলা ফুড যাত্রা শুরু করে। টমছমব্রীজ, পুদুয়ার বাজার বিশ্বরোড, পুলিশ লাইন এলাকায়আরও ৪ টি শো রুম রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *