×

অনলাইন ডেস্ক:

এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফের চ্যাম্পিয়ন হলো ভারত। টুর্নামেন্টের ৯টি আসরের মধ্যে তিনবার শিরোপা জিতে রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া।

সবশেষ ২০১৩ সালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত।

আইসিসির ওয়ানডে ফরম্যাটে দীর্ঘ ১২ বছর পর আজ ফের চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হলো রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল।

তবে ২০০২ সালে টুর্নামেন্টের তৃতীয় আসরে শ্রীলংকার সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। 

এতদিন চ্যাম্পিয়ন্স ট্রফির দুটি শিরোপা জিতে অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিল ভারত।

আজ নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তৃতীয় শিরোপা জয়ের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শীর্ষে উঠে গেল টিম ইন্ডিয়া।

অন্যদিকে নিউজিল্যান্ড ২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় আসরে প্রথমবার ফাইনালে উঠেই ভারতকে হারিয়ে প্রথম শিরোপা জয়ের স্বাদ পায়। ২৫ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয়বার ফাইনালে উঠে সেই ভারতের কাছেই হেরে গেল নিউজিল্যান্ড।

রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে উড়ন্ত সূচনা করে নিউজিল্যান্ড।

ইনিংসের প্রথম ৪৭ বলে কিউইদের সংগ্রহ ছিল কোনো উইকেট না হারিয়ে ৫৭ রান। ইনিংসের শুরু থেকে গড়ে সাতের উপরে রান করে যাওয়া দলটি এরপর মাত্র ৫১ রানে প্রথমসারির ৪ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে।

উইলি ইয়াং, রাচিন রবিন্দ্র, কেন উইলিয়ামসন ও টম ল্যাথামের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় নিউজিল্যান্ড। এরপর গ্লেন ফিলিপস ও ড্যারেল মিচেল দলকে খেলায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করেন। তারা ৮৭ বলে মাত্র ৫৭ রানের জুটি গড়েন।

শেষ পর্যন্ত ড্যারেল মিচেলের ১০১ বলের গড়া ৬৩ এবং মিচেল ব্রাসওয়েলের ৪০ বলের অপরাজিত ৫৩ রানের সুবাদে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান করে নিউজিল্যান্ড।

টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। দলীয় রান যখন ৬৫ তখন রোহিত শর্মা ফিফটি পূর্ণ করেন।

রোহিত উইকেটের একপ্রান্তে একের পর এক বাউন্ডারি হাঁকালেও অন্যপ্রান্তে দেখেশুনে ব্যাটিং করে যান তরুণ ওপেনার শুভমান গিল। তিনি ৫০ বলে ৩১ রান করে দলীয় ১০৫ রানে প্রথম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন। 

এমন ভালো সূচনার পরও ব্যাটিংয়ে নেমে মাত্র ২ বল খেলে ১ রানে আউট হয়ে ফেরেন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি। দলীয় ১২২ রানে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার রোহিত শর্মাও। তার আগে ৮৩ বলে ৭টি চার আর তিন ছক্কার সাহায্যে করেন দলীয় সর্বোচ্চ ৭৬ রান।

এরপর অক্ষর প্যাটেলকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ৭৫ বলে ৬১ রানের জুটি গড়েন স্রেয়াশ আইয়ার। দলীয় ১৮৩ রানে ক্যাচ তুলে দিয়ে ফেরেন স্রেয়াশ। তিনি ৬২ বলে দুই চার আর দুই ছক্কায় ৪৮ রান করেন।

দলীয় ২০৩ রানে ফেরেন অক্ষর প্যাটেল। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে তিনি করেন ৪০ বলে ২৯ রান। সপ্তম ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমে ১৮ বলে ১৮ রান করে ফেরেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

তবে অষ্টম ব্যাটসম্যান হিসেবে খেলতে নামা আরেক অলরাউন্ডার রবিন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে ৯ বলে ১৩ রানের ছোট এবং কার্যকরী জুটি গড়ে ৬ বল আগেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন উইকেটকিপার ব্যাটসম্যান লোকেশ রাহুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন আজ; ১৭টি পদের জন্য ৩৩ জন প্রার্থী ভোটযুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে| বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সদস্য ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন| কুমিল্লা...

Read out all

বরুড়ায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, গণপিটুনির চেষ্টায় পুলিশ সদস্য আহত

বরুড়া প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় বলাৎকারের অভিযোগে এক যুবককে আটক করতে গিয়ে এসআই মিশন চৌধুরী সহ আনুমানিক আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বুধবার...

Read out all

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার...

Read out all

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all

কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক-৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা...

Read out all