×

অনলাইন ডেস্ক:

রাতে মাজারে বসে মাদক সেবনের অভিযোগে কুমিল্লার নাঙ্গলকোটে ৮টি মাজার গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সোমবার (৯ সেপ্টেম্বর) উপজেলার হেসাখাল ইউপির হিয়াজোড়া ও মৌকরা ইউপির ছোট ফতেপুর, তেতৈয়া ও খাঁটাচৌ গ্রামে এ ঘটনা ঘটে।

গুড়িয়ে দেওয়া মাজারগুলো হলো- হিয়াজোড়া টিপুর আস্তানা, টিপুর বাপের দয়াল আবুল কাসেম মাজার, হিয়াজোড়া গণী শাহ মাজার, তেতৈয়া মাজার, বাঘমারা দেওয়ান শাহ মাজার, ফতেহপুর পেটান শাহ মাজার, খাটাচৌ গ্রামের মাজার ও খাটাচৌ শাহ জালাল নামে মাজার শরীফ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, পিয়াজোড়া গ্রামের গোলাম মহিউদ্দিন টিপু নামের এক মাজার পূজারি সম্প্রতি তার আপন ছোট ভাই মারা গেলে ঢোল পিটিয়ে তাকে দাফন করেন। যার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। পরে টিপু জনসম্মুখে এসে এমন ঘটনার জন্য ক্ষমা চান।

এলাকাবাসীর দাবি, এইসব মাজারা রাত হলেই মাদকের হাট বসে। মাজারে মাদক ব্যবসায়ীরা এসে মাদক বিক্রি করায় এ এলাকার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এসব কাজে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে একাধিকবার বাধা দিলেও তারা মানেনি। অবশেষে এলাকার বিক্ষুব্ধ জনতা এই মাজার নামের মাদকের আখড়া গুঁড়িয়ে দিয়েছে।

এ বিষয়ে গোলাম মহিউদ্দিন টিপু বলেন, মুক্তিযুদ্ধের আগ থেকেই এখানে মাজার শরিফ রয়েছে। যার খেদমত আমরা করে আসছি। আমরা কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না। সোমবার ভোররাতে অনেক লোক এসে মাজার গুড়িয়ে দিয়ে মাজারের গিলাফে আগুন ধরিয়ে দেয়। সেই সঙ্গে আমাদের বাড়িঘর ভাঙচুর করে লুটপাট করে নিয়ে যায়। কিছুদিন পূর্বে আমার কিছু ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এতে আমি এলাকাবাসীর কাছে ক্ষমা চাই। আজকে যারা মাজার ও আমাদের বাড়িতে হামলা চালিয়েছেন দেশবাসীর কাছে তাদের শাস্তি দাবি করে বিচার দিয়ে গেলাম। আপনারা তাদের বিচার করবেন। 

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, মাজার গুঁড়িয়ে দেওয়ার ঘটনাটি শুনেছি। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লার সীমান্ত এলাকায় ডোবা থেকে মিলছে একের পর এক অস্ত্র !

নিজস্ব প্রতিবেদক:সীমান্ত থেকে মাত্র সাড়ে ৩০০ মিটার দূরত্বের সকাল পুকুরটি থেকে ১০টায় পর্যন্ত কয়েকটি পিস্তল-বন্দুক এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। কুমিল্লার...

Read out all

কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

অমিত মজুমদার, কুমিল্লা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all